somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সন্ধানী

৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


চাও যদি নাম যশ উচ্চপদ কর তোষামোদের ডিম্ব রন্ধন,
তৈল সহ মশলাপাতিও দিও হবে সৌভাগ্যের পরিবর্তন ।
হুজুরের মন হাবভাব মর্জি বুঝিয়া কর পাতে পরিবেশন,
রন্ধনশালার অবতল হইতে উচ্চপদে উচ্চস্তরে হইবে গমন ।
লেখাপড়ার কথা থাক এখন বিবেক নয় তেমন গ্রাহ্য,
নেক-নজরে হুজুরের পিছু পিছু থাকা সদাই অপরিহার্য,
করজোড়ে আদেশ পালনে ধীরে ধীরে সিদ্ধ হয় আপন কার্য ।

হুজুর থাকেন রাজপ্রাসাদে মসনদে খানদানি রোশনাই,
বাবুর্চি খিদমদগার থাকে হুজুরের কাছে দাস্য-রসে সদাই ।
নয় সময়ের অপচয় হবে নষ্ট তোষামোদের ডিমটাই --
কদাচিৎ যায় জন্মভিটেতে পালা পার্বণে মাঝে মাঝে তাই।

রাজা উজির সভাসদ তোষামোদ আমোদ প্রমোদ আভিজাত্য,
কেল্লার উদ্যানে সভাগৃহে দেশি বিদেশি অতিথি সমাগম নিত্য,
আসরে শাস্ত্র দর্শন বিতর্ক সরগরম উষ্ণ আমিষ নিরামিষ সুখাদ্য,
বেদ উপনিষদ এরিস্টটল স্পিনোজা জরথ্রুষ্টর ভক্তরা উন্মুক্ত ।
ব্রহ্ম সত্য জগত সত্য তর্কে বিদ্বানরা হইলেন নানা মতে বিভক্ত,
তখন বাবুর্চি কহিল “জীবন অনিত্য” ! রাজসভায় অবাক সকলে,
রাজা উল্লসিত মুগ্ধ, কহিলেন “শ্রেষ্ঠ তুমি অতুল্য এই ধরাতলে !
মোহিত আমি ও অতিথিবৃন্দ ! হে বাবুর্চি লহ সভারত্ন খেতাব” ।
বাবুর্চি কহে ‘হে রাজন রসজ্ঞ মহাধীপ-- করি কুর্নিশ আদাব,
সুখী আমি । আপনার মনোরঞ্জনে এই রসায়নে ঈশ্বরেরই হাত’ ।
সভাগৃহে পড়িল করতালি – অনিত্য জীবনে হইলো বাজীমাৎ !

সকলের অলক্ষ্যে জরথ্রুষ্ট রাজসভার সব কথা শুনিয়া কহেন-
“হে জ্যোতির্ময় ঈশ্বর- বিবেকবানরা সুখ বলিতে কি বুঝিবে ?
যদি দুষ্ট তোষামোদকারী লোকেরা এই উপায়ে পায় সুখ --
কি হবে বিবেকের বোঝা বয়ে, আমার এখন কি উপায় ?
হে মহান বিবেকবান চাইনা আর এই বিবেক-খোশবাগ” ।

ঈশ্বর কহেন “ কামনা বাসনা ইন্দ্রিয় মন অহং বুদ্ধির খোলে
বিবেক থাকে, যুক্তি তর্কর জালে বিবেক আসে না নাগালে ।
চৈতন্য বিবেকের খোশবাগ, বিবেক সবারই আছে থাকে,
জরথ্রুষ্ট তুমি বা কেহই নয় অচৈতন্য দেহ-সিন্দুকে ।
বিবেককে কেউ ডোবায় কামনা বাসনার খাঁড়িতে,
কেউ সুখের দূর্বার ঘোরে তাঁকে রাখে প্রহরী করে,
জেনো বিবেকবান সে যে থাকে সর্বদা খোশবাগ মহল্লায়,
সেই সুখে দুঃখে প্রশান্ত; আছে সে বিবেক-মন্দির-দরগায় ।
জরথ্রুষ্ট যদি তুমি ইচ্ছাকর চাও তোষামোদের ডিম্ব,
হও সুখী খেতাবধারী সভারত্ন -- তুমি পারিবে,
এখন তুমিই ঠিক কর কোথায় থাকিবে –
রাজসভায় না বিবেক-খোশবাগে” ?

জরথ্রুষ্ট কহেন “ চিন্তা করি না আর এসবের--
যশ মান রন্তালংকার উচ্চপদ সুখ দুখ: লয়ে,
হে মহান বিবেক আপনি সর্বত্র,
আমি আপনার সন্ধানী হইলাম”।

সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:২৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০১

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

ছবি, সংগৃহিত।

সারসংক্ষেপ

রমজানের রোজা ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। সাধারণ মুসলিম সমাজে রোজা ভঙ্গের ধারণা প্রধানত পানাহার ও যৌন সংসর্গের মধ্যেই সীমাবদ্ধ। অথচ কুরআন,... ...বাকিটুকু পড়ুন

ভ্রমণব্লগ: আলোছায়ার ঝলকে এক অপার্থিব যাত্রা”

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫৬

মালয়েশিয়া আমার বেশ পছন্দের একটি দেশ। আমার জীবনের একটি অংশের হাজারো স্মৃতি এই দেশে। একটা সময় ছিল যখন এই দেশ ছিল আমার সেকেন্ড হোম।‌ এখন ও আমার আত্নীয়-স্বজন, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

মানুষ

লিখেছেন বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭



মানুষ আসলে কী?

Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×