কোনো গোরখোদকই আর ভালোবাসা শব্দটি আমার অস্তিত্বের প্রমিত জমিন থেকে উপড়ে ফেলতে পারবে না, কারণ সে এখন সারাটি ক্ষণ আমার সঙ্গে থাকে, যে রকম কুমারীর রোম কূপে কূপে প্রথিত থাকে নিস্কুলুষ সতেজতা! সে আমাকে ছেড়ে যায়না, আমি তার নিঃশ্বাসের কাছে না পৌঁছানো পর্যন্ত যার ঘড়ির কাঁটা থমকে থাকে-
সেই আমার দিব্য প্রেমিক! একান্ত প্রার্থনা-
প্রত্যভিজ্ঞানে তাকেই লিখিত হয়েছে
-আমার ভালোবাসার প্রতিশব্দ আত্মজা!
প্রত্যভিজ্ঞানে তাকেই লিখিত হয়েছে
-আত্মজার প্রতিশব্দ আমার ভালোবাসা!
সঘনপ্রেমের প্রতি লহমার শিহরণসম্ভূতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


