আবার ও বিরতি পড়েই গেল, সবসময় এমন্ই হয়, লিখা হয়না ধারাবাহিকভাবে।আজ ঘাড়ে বাথ্যা অনেক, স্মৃতির পাতা না উল্টিয়ে শুধু আজকের দিনটাই লিখি।কাল অনেক রাত জেগে ছিলাম, সকাল ছয়টায় ঘুমিয়েছি।কাল ও অনেক কস্ট হচ্ছিল।আমি কি ভালবাসার যোগ্যই না ---আমি যদি অনিক কে সত্যি ভালবেসে থাকি, ওর জন্যেই যদি এখন ও কাদি, তাহলে বাবু কোথায় থেকে আসল। আমি কি শরীর স্বর্বষ মেয়ে।আসলে কি ভাল কিছু চাইতে পারিনা আমি? এই প্রশ্নগুলো আমাকে প্রতিনিয়ত তাড়া করে ফেরে।সকালে বিছানা ছাড়ার আগে ঘাড় এ ব্যাথা পেয়েছি।এক ধরনের পেশির টান, সমস্যাটা আগে থেকেই আছে, মাঝে মাঝে খুব কস্ট দেই।বাবু কাল বলেছিল, সকালে আসবে কিন্তু দেরি করে, এটা নিয়েও মন খারাপ হয়েছিল আমার।ও সব কিছু নিজের মন মত করে আমার কোন মুল্য নাই।সব বুঝেও আমি ওকে সময় দেই,আমার মনে হয় বড় কোন সমস্যা আছে।এটা ঠিক আমি খুব একা, এই জন্যই বাবুকে এত বেশি চাই।কিন্তু একাকিত্বই কি সব? আরও অনেক মানুষ তো একা থাকছে , সবাই কি আমার মতো জীবন নিয়ে এগুচ্ছে?তাহলে অনিক র আমার মধ্যে তফাত কোথায়? ও তো বরং আমার চেয়ে ভাল পথ বেছে নিয়েছে। বিয়ে করেছে, যদিও জানিনা বউ এর প্রতি বিশ্বস্ত কিনা! আজ আবার ও বাবুর সামনে কেদে ফেলেছি, খুব কস্ট হচ্ছিল, ও আমাকে বলল, “তুমি বেচে থেকেও মৃত, এর চেয়ে ভাল দেশে চলে যাও, বাবা মার সাথে থাক, কিছু একটা হবে। এভাবে দিনের পর দিন নিজেকে কস্ট দিয়ে কিছুই তো হচ্ছেনা “। আমার কস্ট আমি ই বুঝি, অনয় কেউ কেন তা বুঝবে? কোন কিছু করার ক্ষমতা আমার কই? সে নতুন আই ফোন কিনেছে তাই নিয়েই ব্যস্ত।বিকেলে বল্টুর সাথে বাসার কাছে পার্ক এ গেলাম, তারপর রাস্তায় খানিক্ষন এমনি হাটলাম।বাসায় এসে চা খেলাম।আজ বল্টুকে আমার জীবনের কিছু কস্ট বলছিলাম, ও বলে কি এভাবে বলতে থাক, তাহলে আর কাদবিনা!রাতে মিনা ভাবির বাসায় খেলাম।ফিরে এসে খেলা দেখলাম কিছুক্ষন। আজ দুইটা খেলা হছে, বাংলাদেশ এর টেস্ট হচ্ছে ইংল্যান্ড এর সাথে , ইন্ডিয়ার খেলা হচ্ছে শ্রীলঙ্কার সাথে।কোনটা ছেড়ে কোনটা দেখি!! ঘাড় এর ব্যথাটা বাড়ছে।শুইয়ে পড়ি, এই সপ্তাহে অনেক কাজ করতে হবে।
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।