somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গার্মেন্টস্ শিল্পপতি থেকে ভূমি দস্যু!!!

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুল ওয়াহিদ ওরফে বাবুল সাহেব

গাজীপুর জেলার, সারদাগঞ্জ গ্রাম-গোবিন্দবাড়ী মৌজার সংখ্যালঘু সম্পদায়ের সমরেন্দ্র কুমার ভৌমিক, পিতা-মৃত: অমরেন্দ্র কুমার ভৌমিক এর পৈত্রিক সম্পত্তি জোর করে দখল করে নেন, আমাদের গার্মেন্টস্ শিল্প জগতের এক বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুল ওয়াহিদ ওরফে বাবুল সাহেব, গার্মেন্টস্ এর নাম দুলাল ব্রাদার্স।
গত ২০০৪ সালে স্থানীয় কিছু ভুমি দস্যুর সহায়তায় ভূয়া এস এ পর্চার মাধ্যমে তিনি পৈত্রিক সূত্রে মালিক সমরেন্দ্র কুমার গংদের ২৫ বিঘা জমি জবর দখল করেন। তিনি ঐ জমির নাম মাত্র মূল্যের স্থানীয় ভুমি দস্যুদের কাছ থেকে দখলে নিয়ে ৯ ফিট উচু দেওয়াল তুলে নিজ লোক বসিয়ে দেন। গত২১ বৎসর যাবৎ প্রকৃত মালিক প্রাণের ভয়ে নিজ জমিতে পা রাখা তো দূরের কথা, বরং পরিবার নিয়ে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছে। জনাব ওয়াহিদ জোরপূর্বক দখল কৃত ঔ জমির কিছু অংশ মসজিদে দান করেন পরকালের মুক্তির জন্য, তাছাড়াও পরকালে সচেতন এই ভূমি দস্যু বেশ কয়েকটি মসজিদের সভাপতি ও বটে। অত্র এলাকার সরকারী আর এস পর্চার কার্যক্রম শেষ হয় ১৯৯৫ সালে অথচ উনি জমি ক্রয় করেন ভুয়া এস এ পর্চার মাধ্যমে ২০০৪ সালে। এদিকে সরকারের বিভিন্ন স্থানে রক্ষিত ৫টি এস এ ভলিয়ম থেকে গোবিন্দবাড়ী মৌজার রের্কড এর পাতা সমূহ উনার আজ্ঞাবহ ভূমি দস্যুরা পরিকল্পিত ভাবে ছিড়ে ফেলেছে, যা ছিল নগ্ন ভূমি দস্যুতার এক গভীর ষড়যন্ত্র। এভাবে ভূমি দস্যুরা কাশিমপুর ইউনিয়নের ৫২টি খতিয়নের অনেক গুলো পরিবারকে ভিটামাটি থেকে উৎখাত করে সর্বনাশ করেছে| গত ২১ বৎসর ধরে পৈত্রিক সম্পত্তি উদ্ধারের জন্য ভুক্তভূগীরা বিভিন্ন পর্যায়ের ক্ষমতাশীনদের দ্বারে তাদের করুণ আবেদন নিয়ে ধন্না দিতে থাকেন। ভূমি দস্যুতার সোনার খনি বাংলাদেশে তাদের ঐ করুণ আকুতি ভূমি দস্যুদের উচ্ছিষ্ট খাওয়া নেতা আমলাদের বধীর কর্ণে প্রবেশ করেwন। একটি প্রচলিত কথা আছে যে, এখনো দেশে কিছু ভাল মানুষ আছে বলেই দেশটি টিকে আছে।

বর্তমান জনগনের সরকারের কাছে বিষয়টি নজরে আসলে মন্ত্রনালয় পর্যায়ে এক তদন্ত কমিটির মাধ্যমে কাশিমপুর গোবিন্দবাড়ীর মৌজার ভূমি রেকর্ড সংক্রান্ত তঞ্চকতার উপর তদন্ত চালানো হয়। উক্ত তদন্তে সমস্ত জাল জালিয়াতি দিনের আলোর মতো পরিস্কার হয়ে ফুটে উঠে। মন্ত্রণালয় ২০১০ সালে ডিসি গাজীপুরকে এই বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে সুনির্দিষ্ট আদেশ প্রদান করেন।

মন্ত্রনালয়ের আদেশ প্রাপ্তির প্রায় ২ বৎসর পর বদলী হওয়ার মূহুর্তে তদকালীন ডিসি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন সংক্রান্ত আদেশ জারি করেন। এ,ডি,সি রেভিনিউকে সভাপতি করে কার্যকরি ব্যবস্থা গ্রহনের জন্য একটি বোর্ড তৈরি করে দিয়ে যান। (অফিস আদেশ নং-৩১.২০৬.১১৯.৪৬.০১.০০০.২০১০ তারিখ-২৩/০১/২০১২)।

বর্তমান জেলা প্রশাসক এবং এডিসি রেভিনিউকে এই মুহুর্তে পূর্নোদ্দমে ঐ ভূমি দস্যুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করছেন বলে প্রতিয়মান। ইতোমধ্যে জনৈক ভূমি দস্যুর একটি ৪ তলা ভবন পর্যন্ত ডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। গোবিন্দবাড়ীর নিরিহ জনগন বহুবৎসর পর সুশাসনের শীতল বাতাস উপভোগ করছে। যে দলই ক্ষমতায় থাকুক, জনগন চায় ন্যায় বিচার। শিষ্টের পালন এবং দুষ্টের দমন। গাজীপুর জেলা প্রশাসন সমরেন্দ কুমার ভৌমিক সহ জোরপূর্বক দখল করে রাখা সকল ভূমি দস্যুকে তাদের দাবি মূলে দলিল দস্তাবেজ সহকারে উপস্থিত হওয়ার জন্য নোটিশ জারি করেন। উক্ত নোটিশ দুলাল ব্রাদার্সের বর্তমান চেয়ারম্যান যার কাছ থেকে জমি ক্রয় করা হয়েছে তাকেও প্রদান করা হয়। এখন, সময়ই প্রমান করবে যে, এদেশে কিছু কিছু শিল্পপতি আসলেও রাতের অন্ধকারে ভূমি দস্যুতা শুরু করেছেন কি না ? এই বিষয়ে ন্যায় বিচারের স্বার্থে সর্বোচ্চ অবদান যিনি রেখেছেন তিনি হচ্ছেন সততার মূর্ত প্রতীক, গরিবের বন্ধু, ভূমি মন্ত্রণালয়ের জাতীয় স্থায়ী কমিটির সভাপতি, গাজীপুর জেলার মাননীয় সংসদ সদস্য জনাব আ,ক,ম মোজাম্মেল হক সাহেব। ভূক্তভুগিদের বর্ণনা মতে এই বিষয়ে মাননীয় সাংসদের একাষ্ঠিতা ছিল ধারনার অতীত। তাদের কয়েকজন এই মন্তব্য করেন যে, মোজাম্মেল হক সাহেবের মতো মানুষ যদি আমাদের ১০ জন মন্ত্রী থাকতো। তবে খোদ আমেরিকান, জাপান এর মত দেশ ও আমাদের উন্নতি দেখে হিংসা করতো। আর ভূমি দস্যুরাও এদেশ থেকে চিরতরে বিতাড়িত হত।

*** মহান আল্লাহ্ পাক এদেশের সৎ সরকারী কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দদের দীর্ঘায়ূ করুণ এবং ভূমি দস্যু ও তাদের সহযোগিদের উপর গজব নাজিল করুন।
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১২
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আহলে হাদিস একটি সুনিশ্চিত পথভ্রষ্ট ও জাহান্নামী দল

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ৮:৫৮




সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতাম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে তাঁর পথ... ...বাকিটুকু পড়ুন

কেন বিচার পাওয়ার আগেই মৃত্যু হলো সাইকো সম্রাটের ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ১১:৩৪


সাভার থানা থেকে মাত্র একশো গজ দূরে, পাশে সরকারি কলেজ, দূরে সেনা ক্যাম্প, চারদিকে মানুষের ব্যস্ততা: এই পরিচিত পরিবেশের মাঝে একটা পরিত্যক্ত ভবন ছিল, যেখানে আলো পৌঁছাত না।... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×