সংগ্রামী একটা মানুষ
কিছুতেই হার না মানা একটা মুখ
জীবনের অনেক অপ্রাপ্তিতেও হাসি মাখা একটা ছবি
জামার ফাঁকে ঘর্মাক্ত একটা দেহ
অনেক কিছু করতে চাওয়ার আপ্রাণ চেষ্টা ।
কি করেনি এই লোকটা !
নয়টা ছয়টা অফিসের চাকুরী
অল্প দিনে পয়সাওয়ালা হবার ব্যবসা
দুই দিনে পাসপোর্ট তৈরী করে সপ্নের বিদেশ
সস্তার বোর্ডিং এ লজ্জায় লুকিয়ে থাকা এক মাস ।
আবার জেগে ওঠা ;
বাসার সামনের মোড়ে জিলাপির দোকান ।
ঘামে ভেজা হাত ঘোরে উত্তপ্ত কড়াইয়ের উপর,
এ যেন বৈরী জীবনের উপর
ক্রমাগত করে চলা আল্পনা ।
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১০ সকাল ৮:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


