somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

চোরাবালি-
পোষাক তৈরীর কারখানায় মাসিক বেতনে কামলা দেয় মাস শেষে মাইনের আশায়, যে মাইনে দিয়ে চলবে নিজের পরিবার ও সমাজের জন্য কিছু একটা করার প্রচেষ্টা মাত্র। নিতান্তই সাদামাঠা গ্রাম থেকে আসা স্বল্প শিক্ষিত মানুষ।

বিএনপির এমন কোন কাজ নেই যা দেখে জনগণ বিএনপিকে ভোট দিবে-

২৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশ কদিন ধরে শুধু মাথায় বিতর্কিত বিষয়গুলি আনাগোনা করছে। কি আর করা আমি তো আর সাহিত্যিক নয় যে সাহিত্য লিখব।
মাননীয় অ্যাডমিন মহোদয়ের কাছে ক্ষমাপ্রার্থী রাজনৈতিক বিতর্কিত লেখার জন্য।

শিরোনামটি বড় দল রাজনৈতিক দলের দায়িত্বশীল ব্যাক্তির।
আচ্ছা বিএনপি'র কথা কি মানুষের মনে আছে? তাদের সময় বাজার দর কি ছিল রাজনৈতিক পরিস্থিতি কি ছিল? কারণ বর্তমান সময় মনে রাখতেই মানুষ হিমশিম খাচ্ছে সে সময় মনে রাখার মত অবস্থা কোথায়?

বাজারে সব জিনিসের দাম কমতে কমতে এখন আর মানুষের কিনতে ইচ্ছে করে না। বেঁচে থাকার তাগিদে কিনতে বাধ্য হয়। মোটা চাউল ৬৫টাকা পিয়াজের সেঞ্চুরী আটার হাফ সেঞ্চুরীসহ যেদিকেই তাকাই না কেন শুধুই তাকিয়ে থাকা ছাড়া আর কিছু করার নাই। কারেন্ট বাতি না জ্বালালেও বিল আসে ২হাজার। সব ঘরে এনার্জি সেভিং এলইডি ১৫ওয়াটের শীত আসছে আর দখিনের বাসা হওয়ায় ফ্যান ঘোরাতে হয় না বলে চলতি মাসে বিল আসল ১২৮১টাকা। আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের দাম সর্বনিম্ন হলেও আমাদের দেশে সর্বোচ্চ। রাস্তাঘাটের কথা না হয় বাদই দিলাম, ৫মিনিটের রাস্তা ২৫মিনিট তাও আবার কোমড়ের হাড্ডিগুড্ডি নড়িয়ে।
যা হউক আমরা অভাবী মানুষ আমাদের চোখে উন্নয়ন পড়ে না; পদ্মাসেতু ফ্লাইওভার, ৪লেন। কারণ এগুলি বড়লোকের বিরাট কারবার। সম্ভবত ১৯৮৭সাল থেকে শুরু হওয়া ঢাকা চিটাগং ৪লেনর কাজ আজও অসমাপ্ত। আর রেল লাইন সে তো ব্রিজ উদ্বোধনের আগেই পিলারে ফাটল। নাহ এসব আর না বলি।

গার্মেন্টস ট্রেডে কামলা খাটি মাস শেষে যা পাই তা দিয়ে পরিবার পরিজন নিয়ে চলি। কামলা মানুষ তাই আয়কর সনদ সেই কবে করেছিলাম ব্যাংক লোন নেয়ার সময় আর হালনাগাদ করা হয়নি। কিন্তু এমাসে আয়কর অফিস থেকে এসে হুমকি দিয়ে গেছেন ৩০ নভেম্বরের মধ্যে আয়কর বিবরণী দাখিল করতে হবে। তা না হলেই জরিমানা।

মোটামুটি আয় কর সীমার মধ্যে নূন্যতম করের উপরে যেহেতু সেহেতু কোন ব্যাপার না। না হয় হাল নাগাদ করে দিলাম জমা আয়কর বিবরণী, কিন্তু অধিকাংশের নূন্যতম কর সীমার অনেক নিচে কর আসছে তাদেরকেও ৪০০০টাকা কর প্রদান করতে হবে। আর ঢাকা শহরের মধ্যে নাকি ৫০০০টাকা।

আমার বাচ্চারা নিম্নমানের স্কুলগুলোতে পড়াতে হয়; এই চারহাজার টাকা একটা বাচ্চার স্কুলের সারা বছরের বেতন। অথবা একমাসের কাঁচা বাজার খরচ।

সরকারী স্কুলে পড়াবো সেখানে এখন আর পড়ানোর পরিবেশ আছে এমন কেও হলফ করে বলতে পারবে না। এই তোরা লেখ বলেই শিক্ষক শিক্ষিকারা টেবিলে মাথাগুজলেন আর মোইলে পুটুর পুটুর তো আছেই। আবার সাথে যোগ হয়েছে ফ্রিতে পাওয়া সিমে ইন্টারনেট।

সরকারী চিকিৎসকেরা রোগির চাপে দিশেহারা। তারা রোগী দেখার সময় পান না তাই চিকিৎসার জন্য একই ডাক্টারের চেম্বারে দৌড়ঝাপ পাড়তে হয় কোমড়ে টাকাগুজে। কিছু বলবেন তাদের চড় থাপ্পর তো খাবেনই সাথে পুলিশে দিয়ে বাড়ী ঘর বিক্রি করিয়ে ছাড়বে। তাড়া কষ্ট করে বাপের সম্পদ বিক্রি করে পড়া লেখা শিখিছেন কি সরকারে কয়টাকা বেতন নিয়ে ফ্রিতে রোগী দেখার জন্য।

অভাবী মানুষ একঘাট থেকে আরেক ঘাটে যায় বাঁচার তাগিদে। আপনাদের এত্তসব অবদানের পরও কি মনে করেন মানুষ বিএনপির কাজ খুজবে? আর আপনার দলের নিম্নস্তর থেকে শুরু করে উচ্চস্তর সবার মারমূখী আচরণই কি যথেষ্ঠ নয়?
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৮
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

লিখেছেন রোকসানা লেইস, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫



আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। পরিচিত যারা কাজ করেন তেমন দু একজনের সাথে... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×