somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গাবিতা

০৮ ই আগস্ট, ২০০৬ সন্ধ্যা ৬:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি কবি নই... কবিতার ছন্দ আমার কাছে দুরবোধ্য মনে হয়...কবিতা লেখার চেষ্টা করি নি এমনটা বলা ভুল তবে সকল চেষ্টাই একটা অভিজ্ঞতা দেয়... এই অভিজ্ঞতায আমি বুঝতে পেরেছি কবিতা আমার জন্য নয়। তবু কবি শামসুর রাহমানের অসুস্থতার খবর ঠিক শূন্যতা নয়, সারাদিন অনেকটা ফাকা ফাকা অনূভুতির ভেতরে রেখেছে... টেবিলের উপর শামসুর রাহমানের শ্রেষ্ঠ কবিতার বই এর প্রচ্ছদ, আনমনে বইটা দুই একবার উল্টেপাল্টে দেখা ... কবিতায় টুকরো টুকরো চোখ বুলোনো... আবার রেখে দেয়া ... হাসতে গিয়ে মাঝে মধ্যে চুপচাপ হয়ে যাওয়া - টুকটাক এইসব আর কি... বেশ কয়েক বছর ধরে একটা ইচ্ছে... পুরানো দিনের ( .. পুরোনো বলতে আমি একটা কালের কথাই বুঝাতে চাইছি .. আমি নিশ্চিতভাবে মানি তার আমার থেকেও অনেক বেশি আগামীর) কয়েকজনের কাছে আমার না দেখা সময়ের কিছু শব্দ শুনে আসবো... অবস্থান আর পারিপাশ্বর্িকতার কারনে আর হয়ে ওঠে না ... এইতো সেদিন চলে গেলেন মিজানুর রহমান - আমার জীবনে তার চাইতে নিমগ্ন মানুষ দেখিনি... মনে হলো আহ... সারাটা জীবন যেমন কল্পনার ভেতরে ভেতরে কেটে গেল মিজানুর রহমান তেমনি চীরস্থায়ী কল্পনার হয়ে গেলেন ... ভয় হচ্ছিল এবারো যদি তেমন হয়... নিশচয়ই তা হবে না... শামসুর রাহমান আবার কবিতা লিখবেন .. আমি অপেক্ষা করবো -একদিন তার কাছে গিয়ে তার স্মৃতির ভাগ নিয়ে আসবো... আমার হয়তো অনেকদিন যাওয়া হবে না ... কিন্তু সেই অপেক্ষাও বেচে থাকবে - কল্পনার হয়ে নয় বাস্তব হয়ে... কবি এবং কবিতার বিষন্নতায় ডুবে যেতে যেতে এই কলম -কাগজ টেনে অনেকদিন পর একটা কবিতা ( কবিতা হয় নি আমি জানি .. কিন্তু আমি অবচেতন মনে আসলে একটা কবিতা লেখারই চেষ্টা করেছি) লিখলাম - পরে বুঝলাম কবিতার অনভ্যাসে আর গানের টুকটাক শ্রোতাভ্যাসের জোরে এটা হয়ে গেল একটা দো আশলা টাইপের কিছু .. নাম দেয়া যেতে পারে গাবিতা... যার অর্থ গানের সুর আর কবিতার ছন্দ বাদ দিয়ে একটা মিশেল জাতীয় কিছু...
সকল আকাশ মেঘে
ভেসে গেছে দুর গ্রহ
ধুয়ে গেছে সব মুখ
ফেলে আসা কাল ঝড়ে
ভেসে গেছে সকল আকাশ মেঘে।।

যে কথা হয়নি বলা
স্বযতনে রাখা মনে
চৈতালী আগুন মেখে
পুড়ে যায় স্বগোপনে
ভেসে গেছে সকল আকাশ মেঘে।।

সব রং ছুটোছুটি রামধনু খেলা করে
বিষাদের ট্রেন আসে
দুচোখের খেলাঘরে
ভেসে গেছে সকল আকাশ মেঘে।।

তারাগুলো ডুবে গেলে রাত বুঝি শেষ হয়
মনের আধার সূতোয়
সব আলো বোনা হয়
অমল সকাল আধারেতে মেশে
ভেসে গেছে সকল আকাশ মেঘে।।

হারানো মেঘের দল
খুজে নেয় ঠিকই সাগরের চেনা দোল
তেমনি আশা স্বপ্ন পাবার আরেক জনম মায়ের প্রিয় কোল
ভেসে গেছে সকল আকাশ মেঘে।।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ১৫ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:০২



আজ জাতীয় শোক দিবসের।
জাতির পিতাকে আজকের দিনে স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করা হয়েছিলো। আজ শেখ মুজিবের ৩২ নম্বরের ভাঙ্গা বাড়িতে একজন গিয়েছেন শ্রদ্ধা জানাতে। তার হাতে ফুল... ...বাকিটুকু পড়ুন

একটি মিনি পোস্ট!

লিখেছেন গিয়াস উদ্দিন লিটন, ১৫ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩৬

ইদানীং ব্যস্ততার কারণে সামুতে আসা হয়না। মাঝে মাঝে ঢু মারলেও লগইন করা হয়না।
আজ একটা ভাবনা মনে উদয় হওয়ায় সবার সাথে শেয়ার করতে এলাম-

জামায়াতের একজন সংসদ সদস্য সংসদে দাড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৯


সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?

এই বাংলাদেশের পলিমাটিতে ইতিহাস খুব ভয়ংকর।

এখানে কখনো কখনো নদী শুধু পানি বহন করে না- বহন করে রক্তের স্মৃতি।
গাছ শুধু ছায়া দেয়... ...বাকিটুকু পড়ুন

কুরআন থেকে মাদ্রাসার ছাত্রের বিস্ময়কর বিদ্যুৎ আবিস্কার :-ls

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫২

চারিদিকে বিদ্যুতের জন্য ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যে মাদ্রাসার এই ছাত্রটি কুরআন গবেষণা করে আমাদের জন্য ফ্রি বিদ্যুতের ব্যবস্থা করেছেন। বিজ্ঞান পড়েননি, পড়েছেন কুরআন-হাদিস! সেই মাদ্রাসাছাত্রই বানালেন মাধ্যাকর্ষণ দিয়ে বিদ্যুতের যন্ত্র!

অবেশেষে... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

×