somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলা

০৮ ই এপ্রিল, ২০০৭ সকাল ৭:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অামরা জাতি হিসাবে কি হীনমন্যতায় নিমজ্জিত? অথবা বাংলায় বলতে, লিখতে বা বাংলাদেশী হিসাবে প্রকাশ করতে অামরা কি অসাচ্ছন্দ্য বোধ করি? উদাহরণস্বরূপ, কোন বিষয়ে অামরা গুরুত্ব দিয়ে বলতে চাইলে ইংরেজী ব্যবহারে সাচ্ছন্দ্য বোধ করি - যেন ইংরেজীতে বললে শিক্ষার ওজনে কথার ওজন বেড়ে যায়; অামরা ভাবি ভালো শিক্ষা মানেই ইংরেজীতে পারদর্শিতা। কিন্তু অাসলে তো তা নয়। চীন, জাপান ও কোরিয়ার ইংরেজী ভাষার অাগ্রাসী ব্যবহার করতে হয়নি উন্নতি করতে। অাসলে অামাদের দরকার গুনগত শিক্ষা এবং ইংরেজী শিক্ষাকে দেখা উচিৎ স্রেফ একটি ভাষা শিক্ষা হিসেবে - এর বাড়তি কিছু নয়। কিন্তু অনেকেই দেখি কেউ একটু ইংরেজী উচ্চারণ খারাপ করলেই তাকে কটাক্ষ করে। কিন্তু বাংলাকে নিয়ে ওমন মনোযোগী অামরা নই।


অবশ্য অামাদের এখানে শিক্ষা ব্যবস্থার অারও উন্নয়ন দরকার। অাসলে একটা পর্যােয়র পর বাংলায় ভালো বই তেমন নেই বললেই চলে। বিশেষ করে প্রযুক্তিগত শিক্ষায় বাংলা বইয়ের অভাব প্রকট। এটাও সম্ভবত একটি কারন অামাদের হীনমন্যতার - যেহেতু সব উচ্চপর্যায়ের তথ্যগুলো অামরা পাই ইংরেজী ভাষার মাধ্যমে। তাই অামার ব্যক্তিগত মতামত হলো অামাদের ইংরেজী শিক্ষার মান বাড়িয়ে লেখক, গবেষকদের উদ্বুদ্ধ করা যাতে তারা স্ব স্ব বিষয়ে ভালো মানের বাংলা বই উপহার দিতে পারেন এবং তবেই অামাদের মধ্যে অনেক মেধাবীকে অামরা পাবো যারা ইংরেজীতে সাচ্ছন্দ্য বোধ করেন না, অথচ জ্ঞানের কমতি নেই তাদের। অামার ছাত্রজীবনে এমন অনেককেই দেখেছি যারা শুধুমাত্র ভাষার কারনে পিছিয়ে পড়েছে সংশ্লিষ্ট বিষয়ে তার প্রজ্ঞা থাকা সত্তেও। ভেবে দেখুন বাংলাদেশের ক্রিকেটার অাশরাফুলের কথা - সে ইংরেজী ভালো জানেনা। কিন্তু তার ক্রিকেটীয় মেধা কি তাতে ম্লান হয়েছে? অামাদের অাসলে এ বিষয়ে সচেতন হতে হবে অারও যদি অামরা এগুতে চাই সামনে।

অনেকেই দেখেছি বাংলাদেশী পরিচয় দিতে কুন্ঠা বোধ করেন বিদেশে গেলে। অামার মাঝে মাঝে বিদেশে যেতে হয় ব্যবসায়িক কাজে। অামি দেখতাম কেউ কেউ কি পরিমান কুন্ঠিত থাকেন বাংলাদেশী পরিচয় দিতে! অামার খুব খারাপ এবং রাগ লাগে এহেন মানসিকতা দেখে। অামার এক অাত্মীয়, বাংলাদেশের উচ্চতর সমাজের প্রতিনিধি সুশীল সমাজের জ্ঞানী ব্যক্তির পুত্র গিয়েছিলেন সিঙ্গাপুর। সে ওখানে শপিং মল এবং অন্যান্য স্থানে নিজেকে ইন্ডিয়ান হিসাবে পরিচয় দেয় যাতে করে কেউ নাক না সিটকায়। এবং সে একথা বলে ঘরোয়া অালোচনায় নিজের কৃতিত্ব জাহির করে। কি মানসিকতা!!! এযেন কাকের পশ্চাদ্দেশে ময়ূরের লেজ!!! তেমন যদি হয় তবে অামি কাক হতেই পছন্দ করবো। অামি এমন মানুষদের এড়িয়ে চলতে চেষ্টা করি। কিন্তু মনকষ্টে থাকি কষে কড়া থাপ্পড় বসাতে না পেরে।।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×