somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অভাগা

২৭ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবারের লেখাটি শুধুমাত্র এক্সপেরিয়েন্স্ড পুরুষদের জন্য। প্রতিটি পুরুষকেই শৈশব পেরিয়ে কৈশোর, যৌবন এমনকি বার্ধক্যে এসেও কোন না কোন সময় ছলনাময়ী কিংবা লাস্যময়ীর প্রেমের আহ্বানে সাড়া দিতে হয়। ভুল বললাম, সাড়া দেয়া বা না দেয়া এটা যার যার ব্যপার। অন্ততঃ পক্ষে সবাই কম বেশী প্রেমের ডাক পান, এটা সত্য। একটা সময় ছিল, যখন কোন মেয়ের কাছ থেকে প্রেমের প্রস্তাব পাওয়াটা ছিল অসম্ভব, সর্বপরি অবাস্তব। কিন্তু এখন সময় বদলেছে। কোন ছেলেকে পছন্দ হলে মেয়েরাও ফট করে সেই ছেলেটিকে অফার করে বসে। আপনারা যারা বিয়ের পর নিজ নিজ বউয়ের সাথে প্রেমের কথা ভাবছেন সেসব কথা ভুলে যান কিংবা ভুলে যান আপনার স্বউদ্যোগে অর্জিত কোন প্রেমকাহিনীর কথা। আমি ইনডিকেট করছি শুধুমাত্র সেসব পরিস্থিতির কথা যে ক্ষেত্রে কোন মেয়ে নিজে সর্বপ্রথম অফার করে বসে। আমি জানি না এরকম অফারের পর ছেলেদের মানসিক অবস্থা কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায়, শুধুমাত্র বন্ধুমহলে বিভিন্ন কেচ্ছাকাহিনী শুনে অনুমান করতে পারি। কারো কারো ক্ষেত্রে সেটি বিয়ে পর্যন্ত গড়ায়, কারোর বা সেই মেয়েটির ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে থাকতে হয়। আমি মনে হয় ভূমিকাটা খুব বেশী বড় করে ফেলেছি। এবার আসল প্রসঙ্গে আসি।

জীবনের তিরিশটি বছর পার করে এলাম, এখনও পর্যন্ত কোন নারী আমার দিকে নিজ থেকে এগিয়ে আসেনি। এমনকি কেউ ‘তোমাকে আমার ভাল লাগে কিংবা একটু কি সময় দেবেন’- এই টাইপের কোন কথা আমাকে বলেনি। আপনার হয়তো ভাবছেন মেয়েদের দৃষ্টি কাড়ার মত কোন যোগ্যতাই আমার নেই। তবে শুনুন- দেশের শীর্ষস্থানীয় কোন বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রীপ্রাপ্ত, অমায়িক ব্যবহার, ফর্সা ও মাঝারী গড়নের, গড়পড়তা ছেলেদের চেয়ে স্মার্ট হওয়া সত্বেও কোন মেয়ের আহ্বান আমি পাই নি। এখন প্রশ্ন হচ্ছে আমার মত দুরবস্থা দেশের কত পার্সেন্ট ছেলের?

আপনাদের কাছে আমার একটি বিষয় শেয়ার করার আছে। আমার অবস্থা পর্যবেক্ষন করে আমি একটা সিদ্ধান্তে এসেছি। সেটি হল- হয় আমি দেখতে মোটেও আকর্ষনীয় নই অথবা কোন মেয়েই আমাকে অফার করতে সাহস পায়নি। আপনাদের মতামত কাম্য।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×