যে স্বপ্নগুলো কাল ঘুমের মধ্যে বুনে ছিলাম, সকালে উঠে দেখি মরে গেছে। আবার কখন জাগবে, আবার কখন ঘুমের মধ্যে নিয়ে যাবে - না হলে যে স্বপ্ন জাগে না? স্বপ্নহীন মানুষ কী করে বাঁচে? আমার জন্মভূমি স্বপ্নহীন হাঁটে, স্বপ্নহীন ঘুমায়, স্বপ্ন ছাড়াই রাষ্ট্র কিনে। আমি কোথায় যাবো, ছন্নছাড়া দিকপালহীন কোনভূমে? একটি ইলিশ তার রূপালী আচলে রঙ ধরে বলেছিল, এই জলের তুঁড়ে আমি বাঁচতে চাই। জল শুকিয়ে যায়, ইলিশ বাঁচে না। তার রূপালী আচলে আর সোনার ছুঁপ পড়ে না।
পাহাড়গুলো কারা আজ কেটে দিয়ে যায়, বৃক্ষের রোদন কেউ শুনে না - চালান করে নগরের অট্টালিকায়।
আমরা ক্রমশ ডুবে যাচ্ছি দালানস্তুপে, আমাদের মুক্তি নেই - স্বপ্নছাড়া কী কখনও মুক্তি আসে?
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


