somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

স্বপ্না ইসলাম ছোঁয়া
ছোট বেলা থেকেই গল্প, উপন্যাস পড়ার প্রতি প্রবল ঝোঁক ছিল,বড় হয়ে কবিতা লিখা শুরু করলাম। কোন নিয়মকানুন জানি না, যা মনে আসে তাই লিখি। আমিই নিয়ম ভাঙ্গি, আমিই নিয়ম তৈরি করি।ফেসবুক আইডি---- https://www.facebook.com/swapnaislamchowa

কথোপকথন।।মেঘের খামে সিক্ত কষ্ট।

০৮ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




অরণ্য- অতন্দ্রীলা,
তোমাকে লিখছি অনেক দিন পর!
কাল রাতে হঠাৎ দমকা হাওয়া বইছিল,
সাথে তুমুল বৃষ্টি-
আমি জানালার ধারে বসে বৃষ্টি দেখছিলাম
আর তোমায় ভাবছিলাম,
আচমকা একটা দীর্ঘশ্বাস ছুটে এসে
বুকের বামপাশটায় নিমিষেই ওলট পালট
করে দিয়ে গেলো সবকিছু,
বৃষ্টির প্রতিটা ফোঁটায় ফোঁটায় তোমার
অস্তিত্ব টের পাচ্ছিলাম;
ভালো আছো তো তুমি?


অতন্দ্রীলা- অরণ্য,
কিসের আতঙ্ক তোমায় দাবড়ে বেড়াচ্ছে?
আমি তো সেই কবেই ভয়ের সাথে
সন্ধি করে নিয়েছি, যেদিন তুমি আমাকে
এক ঝড়ের মুখে ছুঁড়ে ফেলে চলে গিয়েছিলে!
এক অদৃশ্য সুনামী তছনছ করে দিয়ে গেছে
আমার সাজানো স্বপ্নের বাগান;
সেই থেকে কোন দুর্যোগ আমায়
আঘাত হানতে পারে না।
রাতের আঁধারে হঠাৎ কোন কিছুর স্পর্শে
যদি আমার কথা মনে পড়ে তোমার,
তবে বুকের বামপাশটায় হাত রেখে
স্বস্তির নিঃশ্বাস ফেলো,
কেননা, ঠিক ওখানটায় আমি আছি।


অরণ্য- এখনো সেই জেদ তোমার
অবশিষ্ট রয়ে গেছে? আত্মঅহমিকায় এখনো
কি বুঁদ হয়ে থাকো?
দম্ভ চিরকাল তোমার একার অলঙ্কার;
এক রাতে নিলাম করে নিয়েছিলে
তারা খঁচিত নীলাভ আকাশকে,
বলেছিলে, যা চাই,তার সবটুকুই চাই
তোমার খুনসুটি আকাশের বুক জুড়ে
কতোটা দখল করে রেখেছে?
সমস্ত স্বত্বায় কি তুমি একাই আছো?
খুব জানতে ইচ্ছে করে।


অতন্দ্রীলা- দেখো অরণ্য, পুরো আকাশটা জুড়েই
আমি আছি, ইচ্ছের বৃষ্টি নামাই মাঝরাতে।
ছুঁয়ে দেই তোমার বিষাদের দর্পণ,
তুমি যখন স্বতঃস্ফূর্ত ভাবে প্রিয়ার বুকে
মহুয়ার গন্ধে বিভোর হয়ে প্রেম খুঁজো,
আমি তখন কাল-বোশেখী ঝড় হয়ে তোমার
শহরে তাণ্ডব চালাই;
এসবই আমার একার ইচ্ছেয় হয়।
শুধু তুমিই আমার ইচ্ছের বাঁধন ছিন্ন করে
চলে গেছো, দূরে- বহুদূরে।
মনে পড়ে অরণ্য?
এক রাতে খুব ভয় পেয়ে তোমায় জড়িয়ে ধরে
আশ্রয় চেয়েছিলাম, তোমার লোমশ বুকে,
তুমি আমায় স্বস্তির নিঃশ্বাসটুকুও উপহার দাওনি।
তারপর থেকেই আমার চোখ দুটো
কোনদিন প্রশান্তির ছোঁয়া পায়নি।


অরণ্য- শুনেছি, ভালোবাসার মানুষকে কেউ
ঘৃণা করতে পারে না, তুমি ব্যতিক্রম হলে কেন?
অতন্দ্রীলা, কোন স্মৃতিই কি অবশিষ্ট নেই,
যার হাত ধরে তুমি-আমি কিছুটা সময়
নিজের করে রাখতে পারি?
অথবা, ঝড়ো হাওয়ার মতো ওড়ে এসে
প্রশস্ত বুকে আরেকটি বার কি মুখ লুকিয়ে
রাখতে পারো না?
তাহলেই তুমি বুঝতে এতোটা বছর ধরে
কার নাম ধ্বনিত হচ্ছে অবিরত।
ফিরে এসো, অতন্দ্রীলা, ছুঁয়ে দাও একটিবার
তোমার নাম খঁচিত সেই গোপন অলিন্দ।।

সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৩২
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

বিএনপি হল অথর্ব আর ইডিয়েটদের দল। বর্তমানে এদের দেশ পরিচালানার করার কোন যোগ্যতা ই নেই।

লিখেছেন তানভির জুমার, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:২৩

রবীন্দ্রনাথের ছবিতে কালি দেয়াটা নিন্দনীয় কিন্ত তার বিচার হবে কিসে? রাষ্ট্রদ্রোহিতা মামলায়?? রিমান্ডে নিয়ে?

চৈতালি চক্রবর্তী সুপ্রিম কোর্টের আইনজীবী, সে আইন বুঝে। প্রায় প্রতিদিন জুলাই, আবু সাইদ, বাংলাদেশ সব কিছু সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

×