একবার চুরি করতে গেছিলাম এক পাশের বাড়ি। ডাব চুরি করমু খিয়াল। সাথে ছিল শালাবাবু, মানে বউয়ের ভাই। শালায় নয়া এই লাইনে, তেমন সুবিধার না। কাম শিখাইতাছি। তার আইজকা প্রথম ইক্সাম। পাস হইলে তারে প্রমোশন দিমু ভাবছি। মানে আউটডোর টু ইনডোর। আউটডোর হইলো গিয়া বাইরে চুরি, মানে গাছে, মাঠে হাটে, ডাব সুপারি চুরি আরকি। ইনডোর হইল গিয়া ঘরে চুরি। মানে সোনা দানা, টেকা পয়সা এই গুলান। শালায় আমারে সেলাম কইরা কইলো দুলাভাই দোয়া রাইখেন। য্যান পাশ পাই। শালা মিয়া তেল মাখে শরীরে। কইলাম আব্বে শালা উঠবিতো ডাব গাছে, তেল মাখস কি কামে? গাছে উঠবি কেমতে?? তোর হাত পাওতো পিছলা হয়া যাইবোগা। শালায় কয়, দুলাভাই গাছেতো উঠমুই উঠমু যেমতে হউক, মাগার যদি গাছের মালিক আইসা ধইরা ফেলায় তখন তেল মাখনের টাইম পামু কই?? হের লাইগা আগেভাগে রেডি। আইচ্ছা ঠিক আছে জলদি কর। রাইত বাইরা যাইতাছে। আর হুন যে থোকাটা কাটবি সেইটাতে আগে দড়ি বাইন্দা ফেলাবি। নইলে পইরা ধপাস কইরা আওয়াজ হইবো। আওয়াজ শুইনা বুইড়া বুড়িরে ছাইরা আয়া পরবো। বুইড়ার হাত দশ সেরা। মানে এক থাপ্পর দশ কিলো। একবার সুপারি চুরি কইরতে ধরা খাইয়া যেই থাপ্পর খাইছিলাম, কান আমার বয়রা হয়া গেছেগা ডাইন পাশেরডা। তথন খেইক্কা আমার নাম হয়া গেছেগা বয়রা চোরা। কান ঠিক কইরতে গেছিলাম গঞ্জে। ডাক্তার হালায় ওষুধ দিতে চাইলো এক মাসের। শালারে কইলাম, ডাক্তার সাপ, আমার টাকা নাই, দুই দিনের দেন। পরে আইসা বাকি লইয়া যামুনে। ফাঁকে কোন শিশি থেইকা ওষুধ দেয় কোনা চোখে দেইকা লইলাম। হেইদিনই রাইতে কথামতো যাইয়া ওই শিশিটা সহিসালামতে লইয়া আইছি। শালার কানতো ঠিক হয়া গেছেগা, মাগার দুর্নাম যাইনাই। শালায় কয়, নো টেনশন দুলাভাই। ওইটাতো আপনের টাইটেল। উপাধী পাইছেন। আমিযে হবে পামু। কইলাম, আব্বে উপাধী পাইতে হইলে আমি যাইগা। আর তুই এক কাম কর, একটা ডাব সিদা বুইড়ার টিনে ফেলা। শালায় কয়, না দুলাভাই আামার ডর করে, গালে আমার নয়া নয়া দাঁত গজাইছে মাত্র হেই দিন। যাই উঠি বইলা হালায় গাছে উঠা আরম্ভ করলো। হালায় অর্ধেক উইঠা আবার নাইমা কয় দুলাভাই কেউ আইলে আমারে মিস কল মাইরেন। আসি সাপধান হয়া যামুনে।
চুরি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ৮:৩০
৯টি মন্তব্য ৯টি উত্তর
আলোচিত ব্লগ
এই সমাজ- ৭২

দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন
তেল গ্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥


২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।
২০০৮-২০২৪ এর মূল চিত্র
< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন
মূল ইশরাত মঞ্জিল ধ্বংসের আসল খলনায়ক কে?
কথায় কথায় বামপন্থী, সেক্যুলারদের গালি দেয়া হচ্ছে ইশারাত মঞ্জিলের ইতিহাস মুছে ফেলার জন্য।
কিন্তু দালিলিক ইতিহাস হলো— ১৯৫১-৫২ সালে মূল ইশারাত মঞ্জিল বিল্ডিংয়ে কোনো হিন্দু, বামপন্থী বা আওয়ামী লীগার বুলডোজার চালায়নি!
তাহলে... ...বাকিটুকু পড়ুন
জীবননগর

গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।
বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।
বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।