somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একদিন চুরির রাইত,B-) আমি হইলাম কাইত /:) X((

০১ লা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমার বস আমার পারমনসে খুশি হইয়া আমারে পরমোশন দিয়াই দিলো। পরমোশন পাইয়াতো আমি মহা খুশি, মাগার টেনশন বাইড়া গেল। কারন আগে চুরি কইরতাম গেরামে। পরমোশন পাইলাম টাউনে। পরতম টাউনে যাইতাছি ডর ডরও লাগে আবার খুশি খুশিও লাগে। দু’টানায় পইড়া গেলামগা।

নয়া টাউনে যামু তাই এক্কান ডেরেস সিলাইলাম টুকটুকে লাল। লাল আমার বিরাট লাইক। কালা সান গিলাসও লইলাম এক্কান। কালাও লাইক। যদিও রাইতে সান গিলাস পরা যা না পরা তা। আরে কামের টাইমে কি আর ডেরেস থাহে। সময়েতো নেংটাও হয়া যাইতে হয় আমগো। সিটা কন বিয়াফার না। কামডাই আসল। ওইটা আমি পুরা ঈমানদারীতেই কইরা লই। কাম যাইই হোউক, কামে ইমানদারী থাহন দরকার। তো সেই বসের বদ্দুয়া লইয়া পরথম চুরি কইরতে গেলামগা। বদ্দুয়া কইলাম হারন, হালার ওইদিনই আমি ধরা খাইয়া গেলামগা।

ভাইরে গিরামে ধরা খাইলে মাইরের উপরে মাইর। মাগার টাউনে আজিব বিয়াফার, মাইরতো দুরে থাক। তাগো কাম দেইকা আমিতো হতবাক। আমি বসের শিখানো মতো তার দিয়া চাবি খুইল্লা ঢুইক পরছি। বিরাট বড় লুক হালায়। ঢুইকাই আমি ভেবাচেকা খাইয়া গেলাম। এত রুম, কুন রুমে কি বুইঝা উঠতেই সময় লাইগছে এক ঘন্টা। ভাইরে চুরি কইরা পইরলাম বিপাকে। বাইরানোর ঠিকানা ভুইলা গেলাম। আইচ্ছা চাইরডা মানুষ থাকবো হের লাইগা এত রুমের কি কাম? হালার বসে আমারে ঢুকন শিখাইছে মাগার বাইরনতো শিখাইনাইক্কা। আন্দাজে কুন মুইযে গুতা দিছি আল্লাহ পাক গাফুরুর রাহীমই জানেন। অমনি ব্যাঁ বুঁ ব্যাঁ বু কইরা বাশিঁ বাইজা উঠলো। হালার এই কামতো জিন্দেগীতে দেহিনাই? আমি ভেবাচেকা।

সইরেন হুইনা বেবাকতে উইঠা আমারে ধইরা ফেলাইলো। ঘরের বেডিয়ে কয় বেডারে মারেন ঝাড়ু দিয়া মারেন। বেডায় কয়, না, মারা ঠিক হবিনা। আইন নিজের কান্দে নিমু ক্যান। পুলিশরে দিয়া দিমু। ভাইরে পুলিশের নাম হুইন্নাতো আামর জান বাইরোনের কাম। হগলের মাইর খাইতাম পারি মাগার ওই বেটা বজ্জাত পুলিশের মাইর সহ্য হয়না, বেটায় গরুর লাহান পিডায়।

এই ফাঁকে পিচকা পিচকা চাইরটা চোখ দেখি আমারে কেমতে কেমতে চায়। ছোডডি কয় মাম্মা মাম্মা আই ওয়ান্ট টু সি চোর। মেইনে চোর কাবি নেহি দেখা হায়। বড়ডি কয় সি সি ইয়ে চোর হায়। কিতা মাতে পুলাইন। আব্বে আঙরেজি তো বুঝিনা বাংলায় ক। পুলাইন দেহি হিন্দিও কয়। আব্বে বাংলা কইতে পারোসনা? হিন্দি সিনেমা হিন্দি সিরিয়াল দেইকা তোরা বাংলা কওন ভুইলা গেলি। হারামি আমি না হয় চুরি করছি পেটের দায়ে। সেইটা যদি অপুরাধ হয়, তাইলে তোরাযে আমগো মায়ের ভাষডারে খিচুড়ি বানায়া দিলি তার কি হবে? তোরাতো আমার বাংলা ভাষাটাকেই ফাক কইরা দিলি। এর লাইগাইকি দেশ স্বাধীন করছিলো নিজেগো জান দিয়া আমগো মুক্তিযুদ্ধারা? এর লাইগাইকি বাংলা ভাষার জন্যি আন্দুলুন করছিল বাপ দাদারা? আমারে বির বির কইরতে দেইখা বেডিয়ে বেডারে কয়, উসকো ছুরনা নেহি, পুলিশকে পুন (ফোন) মারো, হারি হারি জালদি..................




লেখাটির হেডিঙ দিবার চাইছিলাম "কোনটার দোষ বেশি? চুরি নাকি ফাকিং টু বাংলা ভাষা?" দিলামনা। মাইনষে আমারে মাইরা তক্তা বানায়া দিবো।/:)



গত দুই মাস যাতব আমি সামুতে ঢুকতে পারিনা, চুরিও করতে পারিনা X(( খাইতে না পাইয়া এক্কেরে হুকাইয়া চিকন হইয়া গেছি :((
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৩৪
১৭টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Ai দিয়ে তৈরি করা কিছু বাংলাদেশী টাকার নমুনা নোট

লিখেছেন মরুভূমির জলদস্যু, ২০ শে মে, ২০২৬ দুপুর ২:২২


হঠাত করেই কয়েকদিন ধরে ফেসবুকে Ai দিয়ে তৈরি করা কিছু বাংলাদেশী টাকার নমুনা নোট বার বার সামনে আসতে শুরু করে। তাদের কিছু কিছু নমুনা খুবই সুন্দর, কিছু কিছু আবার... ...বাকিটুকু পড়ুন

ন্যায়বিচার ও ইসলামী ভ্রাতৃত্ব!

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ২০ শে মে, ২০২৬ বিকাল ৪:৪০

একদিন দু’জন লোক এক বালককে টেনে ধরে নিয়ে আসল উমর (রাঃ)র দরবারে। উমর (রাঃ) তাদের কাছে জানতে চাইলেন যে, ‘ব্যাপার কি, কেন তোমরা একে এভাবে টেনে এনেছ ?’

তারা বলল, ‘এই... ...বাকিটুকু পড়ুন

যু্ক্তিসংগত ব্যাখ্যা চাই-১

লিখেছেন অপলক , ২০ শে মে, ২০২৬ রাত ৯:২৪




আমরা সবাই জানি ইসলাম ধর্মে, আত্মহত্যাকারীর পরিণতি অত্যন্ত ভয়াবহ। সহীহ বুখারীতে এসেছে, আল্লাহ তা'আলা বলেন, "আমার বান্দা নিজের জীবনের ব্যাপারে আমার আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তাই আমি তার ওপর... ...বাকিটুকু পড়ুন

মোল্লাতন্ত্র ও নারীর প্রতি সহিংসতা বন্ধের সমাধান নয়, বরং তা বৃদ্ধির একটি কারণ

লিখেছেন শ্রাবণধারা, ২১ শে মে, ২০২৬ সকাল ৮:৪২


সাত বছর বয়সের ছোট্ট শিশু রামিসাকে ধর্ষণ করে গলা কেটে হত্যার ঘটনার সমাধান হিসেবে, মোল্লাতন্ত্রের মুখপাত্র আহমাদুল্লাহ হুজুর পুরাতন এক ফতোয়া নিয়ে হাজির হয়েছেন। এইসব নৃশঃসতার মাত্রা কমিয়ে আনার একমাত্র... ...বাকিটুকু পড়ুন

বেজন্মা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২১ শে মে, ২০২৬ সকাল ১১:৪১


হু বেজন্মা কথা শুনার পর
আমি বিরক্ত মনে করতাম
কিন্তু বেজন্মা কথাটা সত্যই
স্রোতের মতো প্রমান হচ্ছে-
খুন ধর্ষণ করার পশুত্বকে
বলে ওঠে বেজন্মা ক্যান্সার;
ক্যান্সারের শেষপরিণতি মৃত্যু
তেমনী বেজন্মার হোক মৃত্যু-
চাই না এই বেজন্মাদের বাসস্থান
আসুন রুখে... ...বাকিটুকু পড়ুন

×