somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক নজরে নকশী কাঁথার মাঠ

২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
''বই পর্যালোচনা''
বই এর নাম ঃ- নকশী কাঁথার মাঠ।
লেখকঃ পল্লীকবি জসীমউদ্দীন।
ধরণঃ কাব্য।



কাব্যের সার-সংক্ষেপঃ-
পাশাপাশি দুটি গ্রামের দু'জন সাধারণ কৃষাণ-কৃষানীর অনবদ্য এক প্রণয় উপাখ্যান এটি।
গল্পের নায়ক রূপা ।
তাকে সবাই রূপাই বলে ডাকে।
পার্শবর্তী সব গ্রামে সেরা লাঠিয়াল হিসাবে তার পরিচিতি।
নৈলা গান বা বৃষ্টির জন্য গ্রামাঞ্চলে প্রচলিত গানের জন্য সাজু নামের অপরূপা কিশোরী যখন প্রথম
রূপাইর সামনে আসে, তখনই মন বিনিময় হয় দুটো অবুঝ কিশোর-কিশোরীর।
তারপর আসে সামাজিক বাধা।
সে সকল বাধা পেরিয়ে চিরায়ত ঘটকালী প্রথায় একসময় বিয়ে হয় তাদের।
গ্রামে শুরু হলো কাইজ্জা(জমি, চর দখল নিয়ে কোন্দল)।
রূপাই সেরা #লাঠিয়াল।
তার ডাক পড়লো।
তৎক্ষণাৎ সে সাজুকে রেখে চলে গেল সেখানে।
অনন্য সুখের সংসার ছিল তাদের।
রূপাইয়ের বাঁশির সুরে রাত কাটতো সাজুর।
কিন্তু এত সুখ কি চিরদিন থাকবে? ? ?

ব্যক্তিগত অভিমতঃ-
চিরায়ত গ্রামবাংলার আবহমান আচার-প্রথা কে জানতে 'নকশী কাঁথার মাঠ' এর কোন তুলনা হয়না।

দীনেশ চন্দ্র সেনের ভাষায়, "জসীমউদ্দীন যদি কেবল নকশী কাঁথার মাঠ লিখতেন।
আর কোন কাব্যই না লিখতেন,
তবুও তার নাম বাংলা সাহিত্যে স্থায়ী আসন লাভ করত।"
আমার পড়া এ যাবত কালের শ্রেষ্ঠ কবিতার বই 'নকশী কাঁথার মাঠ'।
কবিতার প্রতিটা চরণ অনবদ্য।
ছত্রে ছত্রে যে নাট্যগুণ তা এক কথায় অনন্য!
প্রিয় বই নিয়ে কিছু লিখবো ভেবে দুঃসাহস নিয়ে এই পর্যালোচনাটা দিলাম!
আমি এক বসায় শেষ করেছি পুরো বইটা।
বইটি থেকে মাত্র কয়েকটি কবিতা পড়েছি ছাত্রজীবনে।
কিন্তু তা থেকে ধারণা পাইনি পুরো বই টি কেমন হবে/ হতে পারে।

কিছু বই কখনো পুরোনো হয়না!
'নকশী কাঁথার মাঠ 'তেমনি একটা বই।
এত সাবলীলতা খুব কম পেয়েছি কাব্যে।
জসীমউদ্দীন বলেই হয়তো সম্ভব হয়েছিল।
যারা এখনো পড়েননি, বলতে বাধা নেই তারা বাংলা সাহিত্যের এক অমূল্য রত্নের সাহিত্য -স্বাদ পাননি ।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৪
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক শিক্ষায় দেশ সেরা কর্মচারী চাঁদপুরের ফরিদুল ইসলাম

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ১৮ ই জুলাই, ২০২৬ সকাল ১১:১১

প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত হয়েছেন প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই), ফেনীতে কর্মরত কম্পিউটার অপারেটর জনাব মোঃ ফরিদুল ইসলাম। ০৮ জুলাই ২০২৬ তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের... ...বাকিটুকু পড়ুন

আমার যাদুর পেন্সিল...!

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ১৮ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৩২

কালি কলম দিয়ে কেন লিখি?


কারন ওতে মনটা ভালো থাকে। বিক্ষিপ্ত মনে নেমে আসে স্বস্তির বারিধারা। কালি কলম দিয়ে লেখালেখির কতো বৈচিত্রময় ও কতো রোমাঞ্চকর হতে পারে তা কেবল... ...বাকিটুকু পড়ুন

শহীদ আলেমকে ভুলে গেলাম, আর যুদ্ধাপরাধীকে দিলাম স্বাধীনতা পদক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৯


উনিশশো ছেষট্টি সালের কোনো এক সকালে ঢাকার বিমানবন্দরে এসে নামলেন এক ব্যক্তি। নাম আবুল আলা মওদুদী। বিমানবন্দর থেকে বের হতেই সাংবাদিকরা তাঁকে ঘিরে ধরলেন। কারণ শেখ মুজিবুর রহমান... ...বাকিটুকু পড়ুন

আমার প্রেমিকা হারিয়ে গিয়েছে

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৮ ই জুলাই, ২০২৬ রাত ৮:১৯

আমি তো চাই নি এমন পৃথিবী
আগুনের সংসার
চেয়েছি একটি প্রেমিকাবধূর
দুটো চোখ কবিতার

চেয়েছি একটি শীতল নদীর
জোছনামুখর বুক
চেয়েছি তোমার কমনীয় রাত
থির পরিপাটি সুখ

আমি তো চেয়েছি সংসার জুড়ে
অমরাবতীর ঘর
কোলাহলহীন নির্ঝঞ্ঝাট
বৈরাগ্যের বর

আজো মনে হয় -... ...বাকিটুকু পড়ুন

বিচ্ছিন্ন ঘটনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে জুলাই, ২০২৬ সকাল ৮:৪৪



বিচ্ছিন্ন ঘটনা (রম্য রচনা)

বহু বছর পর এক প্রবাসী ভদ্রলোক দেশে ফিরলেন। বিমানবন্দর থেকে বেরোতেই এক পুরোনো পরিচিত লোকের সঙ্গে দেখা।

ভদ্রলোক: কিরে, দেশের খবর কী? সব ভালো তো?

লোক: আলহামদুলিল্লাহ, কয়েকটা... ...বাকিটুকু পড়ুন

×