
কখনো কখনো দীর্ঘশ্বাসের বাষ্পগুলো আর বৃষ্টি হয় না,
অভিমানের নুড়ি জমে থাকে দূর্গম কোন বালুচরে।
মায়ার প্রজাপতিরা আর ডানা ঝাপটায় না,
রঙ হারিয়ে চলে যায় স্বেচ্ছা নির্বাসন।
কখনো অশ্রু ঝর্ণা, আর নদী হয়ে নামে না,
হয়ে ওঠে পৃথিবীর নতুন দুর্জ্ঞেয় এক এভারেস্ট।
কখনো নিঃস্ব ভিখারি তুমি,
হয়ে যাও সম্পদশালী মহারাজা।
আর গুল্মলতার মত বলহীন আমি,
হয়ে উঠি সর্বংসহা বটবৃক্ষ।
বিভৎস দূরত্ব যখন মঞ্চে ওঠে,
তুমি আমি গ্যালারীতে মনোযোগী দর্শক!
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৬ দুপুর ১২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




