আমি একজন নতুন ব্লগার। ব্লগে লেখার আগেই অতি সাবধানে ব্লগের সাধারণ নিয়মাবলীগুলো জেনে নিলাম। আমি আসলে একজন খেয়ালী ব্লগার। আমার ব্লগে তাই থাকবে যা আমি ভাবি। কোন গল্প বা কবিতা আমার দ্বারা হবে না। আমি যা পারি তাও অতি সামান্য যা কিনা অনেকেই অনেক পারেন। ব্লগে লেখার আগে প্রায় দুইমাস ধরে নিয়মিত রাত্রিযাপন করছি এই সামুতে। কিছু চমৎকার বাংলা শব্দ দেখে চোখ জুড়িয়ে যায়। তবে মন জুড়ায় না। মন কি যে এক আজব জায়গা, আহা যদি মন দেখতে পেতাম !!! দেখতে পেলে কী হতো?? আসলেইতো মন দেখতে পেলে কী হতো??? মন দেখতে পেলে....
এই হলাম আমি...একবার কিছু মাথায় ঢুকলে তা বেশিক্ষণ থাকে না। তবে কেন জানি না ব্লগ জিনিসটা মাথায় থেকে গেল। তাই উড়ে এসে জুড়ে না বসে বরং জুড়ে এসে উড়ে বেরাতে চাই এই সামুতে। সব্বাইতো এটাকে সামুই বলে, তাই না?
কিছু ব্লগার এর লেখা পড়ে জানলাম এখানে নাকি কিছু মডারেটরও আছেন। তারা কি নাইট শিফটেও কাজ করেন?? জানতে মন্চায়।
আরো কি কি জানতে মন্চায় তা এখনই জানাবো না। তাহলে তাহাহুড়া করে সব ভুলে যাবো। রিস্ক নিয়ে লাভ নাই।
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০০৯ রাত ২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


