somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাশ্মীরে একি হচ্ছে?

২৫ শে জুলাই, ২০১৬ রাত ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ধর্মকে কেন্দ্র করে জন্ম নেয়া যুদ্ধ ক্রুসেডের সময় থেকে মুসলমান জগতে ফতোয়া দেয়া হয় যে, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। এসম্পর্কিত একটি হাদিস হলো, "পুরো উম্মাহ একটি দেহের মতো।" দুনিয়ার যে প্রান্তেই থাকুক না কেন, ভাইয়ের বিপদে ভাইয়ের অন্তর কাঁদবে, পাশে দাঁড়াবে, ভাইয়ের প্রতি অন্যায় অবিচারের শর্তহীন প্রতিবাদ করবে, সাহায্য করবে, আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করবে বহুদূরের অদেখা সেই মুসলমানের জন্য। এটি লুকিয়ে রাখবার কিছু নেই। মুসলমানের এই সততাই একটি চরম স্মার্ট ব্যাপার বলে মনে করি।

'পৃথিবীর জান্নাত' বলে খ্যাত কাশ্মীর - আমাদের চাইতে খুব বেশি দূরে নয়। সেখানে ইন্ডিয়ান আর্মি কর্তৃক মুসলিম নির্যাতনের কিছু ভিডিও দেখলাম। সেসব এতই ভয়াবহ, অমানবিক, পৈশাচিক ও বর্বর যে, তথাকথিত 'মধ্যযুগীয় বর্বরতা' তার কাছে শিশুতুল্য। যা বর্ণনায়িত করতে গেলেও আঙুল অসাড় লাগে।

একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একজন জ্যান্ত মানুষকে হাত-পা বেঁধে, গলায় রশি দিয়ে টেনে টেনে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। একজন একজন করে টেনে কিছুদূর নিয়ে থামবার পরেই মানুষটির মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। আবার আরেকজন টানছে। আবার থামানোর পর আবার কিছু রক্ত। জ্যান্ত মানুষটির চামড়া ছিলে ছিলে যাচ্ছে রাস্তার ঘর্ষণে। উপুড় করে টানা হচ্ছে কিছুক্ষণ, চিত করে টানা হচ্ছে কিছুক্ষণ, যেন শরীরের দুই পাশের চামড়াই ছিলে গিয়ে রাস্তায় লেগে থাকে। একজন টেনে ক্লান্ত হলে আরেকজন টানছে। ইন্ডিয়ান সৈন্যগুলো এটি করে করে হাসছে। রক্ত বের হবার এবং জীবন্ত মানুষের চামড়া ছিলে নেবার এই দৃশ্য দেখে তারা চরম আনন্দ পাচ্ছে। কারণ হতভাগ্য কিংবা সৌভাগ্যবান সেই মানুষটি তখনো জীবিত। সে নড়ছে নারকীয় যন্ত্রণায়। সে তখনো জীবিত। যদিও ভিডিওটি দেখে আমি তাঁর মৃত্যু কামনা করছিলাম।

পরবর্তিতে কি হয়েছে জানিনা। পুরোটা শেষ করতে পারিনি। আমি এসব এড়িয়ে যাই বেশিরভাগ সময়ে।

একবিংশ শতাব্দীতে এসে এইরকম প্রকাশ্য কানিবালিজম, সাইকোপ্যাথিক, স্যাডিস্ট ভিডিও দেখে মানবতার ঠিকাদার আর সভ্যতার পেশাদার দালালদের উদ্দেশ্যে মুখে থুথু জন্মে অজান্তে।

আস্তিক হবার সুবিধে আছে। আমাদের শেষ আশ্রয় বলে এমন একজন থেকে যান শেষ পর্যন্ত, যিনি সবচাইতে ক্ষমতাধর, সবচেয়ে শক্তিশালী। এছাড়া আর কিছু করবার নেইতো আপাতত।

হে দুনিয়ার জান্নাত কাশ্মীর! তোমার জন্য কিছু করবার ক্ষমতা আমাদের নেই। আমরা কেবল প্রার্থনা করতে পারি।
লিঙ্ক

"আমার জলেই টলমল করে আঁখি
তোমার চোখের অশ্রু কোথায় রাখি?
Elora Zaman
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৬ রাত ১২:৪৮
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

×