তালেবান বাহিনীর চোরাগুপ্তা হামলা থেকে বাঁচার জন্য তালেবান বাহিনীকে নিয়মিত হাজার হাজার ডলার ঘুষ প্রদান করতো ইতালীর সেনাবাহিনী। আর ঘুষের এই অর্থ সেনা বাহিনীর গোয়েন্দা সংস্হার মাধ্যমে পৌঁছে যেত তালেবান বাহিনীর নেতা বা তাদের সেনাপতির নিকট। বিনিময়ে তালেবানদের পক্ষ থেকে দেয়া হতো ইতালীর সৈনিকদের জীবনের নিরাপত্তা।
আফগানিস্তানের সারোবী অঞ্চলের নিয়ন্ত্রন ও পূর্নগঠনের দায়িত্ব লাভ করার পর ইতালির সেনাবাহিনী সম্ভাব্য তালেবান বাহিনীর সকল আক্রমন থেকে রক্ষা পাবার জন্য ঘুষ প্রদানের কৌশল অবলম্বন করে। তথ্যসূত্রে জানা যায়, স্হানীয় তালেবান নেতাদের প্রত্যেককে নিয়মিত ১০ হাজার ডলার উৎকোচ দিয়ে ইতালীর গোয়েন্দা সংস্হা তাদের সৈনিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করে। অর্থের বিনিময়ে তালেবানদের সাথে গোপন চুক্তির ফলে হামলা বা সংঘাতহীন আফগানিস্তানের এই অঞ্চলটি ন্যাটো বাহিনীর নিকট আপদমুক্ত এলাকা হিসেবে পরিচিত লাভ করে।
২০০৮ সালের মাঝামাঝি সময়ে ফরাসী সেনাবাহিনী এই অঞ্চলের নিয়ন্ত্রন ভার গ্রহন করার পর সেখানকার প্রেক্ষপট সম্পূর্ন বদলে যায়। সরোবী যে অপদমুক্ত একটি স্হান এই ধরনা পাল্টে যায় ১৮ আগস্ট এক তিক্ত অভিজ্ঞতা অর্জনের মধ্য দিয়ে। সেদিন তালেবানদের অর্তকিত চোরাগুপ্তা হামলায় ১০ জন ফরাসী সৈনিকের মৃত্যু ঘটে। ফরাসী সেনাবাহিনী সারোবীর নিয়ন্ত্রন গ্রহন করার পূর্বে এলাকটির পরিস্হিতি সমন্ধে তারা যথেষ্ট ওয়াকিবহাল ছিল। কিনতু ইতালীয় সেনাবাহিনীর অবস্হান কালে সেখানে শান্তিপূর্ন পরিবেশ আর্থের বিনিময়ে প্রতিষ্ঠা হয়েছিল এটা ফরাসী বাহিনীর গোচরিভূত ছিল না বা তাদের নিকট প্রকাশ করা হয় নাই। ইতালির গোয়েন্দা বাহিনী কর্তৃক তালেবানদের উৎকোচ দেয়ার বিষয়টি গোপন রাখার চেষ্টাকে ফরাসী বাহিনীর সাথে প্রতরণা করার শামীল বলে ফরাসী সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়।
তালেবান বাহিনীকে ঘুষ দেবার সংবাদটি প্রকাশ হওয়াতে বিব্রতকর পরিস্হিতিতে পড়েছে ইতালী সরকার ।তাৎক্ষনিক প্রতিক্রিয়া হিসেবে সরকারের পক্ষ থেকে সংবাদটিকে সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট বলে দাবী করে ইতালীর ভাবমুর্তি ক্ষুন্ন করার আভিযোগে পত্রিকাটির বিরুদ্ধে ব্যবস্হা নেয়ার ঘোষনা দিয়েছে ইতালীর সরকার।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



