somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি অদৃশ্য নীল বোতল

১৩ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের হয়ে খেলা দেখা খুব কঠিন। খেলাটাকে আর উপভোগ করা যায় না। শুধু জয়টাকে উপভোগ করা যায়। প্রতিপক্ষের প্রতিটা মার হৃৎপিণ্ড এফোঁড় ওফোঁড় করে দেয়। প্রতিপক্ষের কাউকে ভাল খেলতে দেখলে মনে হয় তার উপর শয়তান ভর করেছে!প্রতিপক্ষের কেউ আউট হলে মনে হয় প্রেতাত্মা ধবংস হল!!দেশের খেলায় জয়ের আনন্দ পুরোপুরি পাশবিক। পরাজয়ের কষ্ট ও পুরোপুরি পাশবিক। এতে কোন নান্দনিকতা নেই।

এর কারন আছে। কারন হল দেশ আমাদের অস্তিত্বের মাটি। বিলাসিতার নান্দনিক অয়েল পেইন্টিং নয়। বাঘের গুহায় কেউ হানা দিলে বাঘের যে মানসিকতা হয়, মৌচাকে ঢিল ছুঁড়লে মৌমাছির যে মানসিকতা হয়, দেশ হিসেবে যখন আমরা অন্য কারো মুখোমুখি হই তখন আমাদেরও একই মানসিকতা হয়। এই মানসিকতায় জয়ের আনন্দ সীমাহীন। পরাজয়ের বেদনাও সীমাহীন! এখানে মাঝামাঝি কিছু নেই।

আজকে নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশ হেরে যাবার পর দেশের সব মানুষের মন তীব্র বেদনায় আচ্ছন্ন। (হ্যাঁ, যারা স্পষ্টত দেশের স্বাধীনতা বিরোধী এবং যারা দেশাত্নবোধহীন অর্থাৎ অস্পষ্টত স্বাধীনতাবিরোধী তারা এই ‘সব মানুষের তালিকা’ থেকে বাদ)। তীব্র বেদনায় আচ্ছন্ন একেকজন মানুষের বেদনার প্রকাশ হবে একেক রকম। কেউ ক্যাপ্টেন কে ঝেড়ে গালাগালি করবে, কেউ ভাগ্যকে দোষ দেবে, কেউ ফেসবুকে স্ট্যাটাস দেবে, কেউ উদাস হয়ে একটা বিড়ি ধরাবে, কেউ খামাকাই বৌ বাচ্চার উপর চোটপাট করবে,কেউ ক্যাসিনোতে গিয়ে জুয়া খেলবে, কেউ ড্রিঙ্ক করবে, কেউ মন থেকে সব কিছু ঝেড়ে ফেলে পরের ম্যাচের জন্য প্রস্তুত হবে! কিন্তু দুঃখের জায়গায় সবাই একই রকম নীল। সবার বুকে বিঁধতে থাকা কাঁটা একই রকম তীক্ষ্ণ।

সব মানুষের মনের এই দুঃখ গুলো সঞ্চয় করে যদি বিরাট বড় একটা বোতলে বন্দী করা যেত তাহলে খুব ভাল হত। কারন এই দুঃখের দাম আছে। এই দুঃখের উৎপত্তিস্থল দেশের জন্য ভালোবাসা। এই দুঃখ কণিকার হিমোগ্লোবিনের নাম দেশপ্রেম। দেশপ্রেম কোন লোকদেখানো বিনোদন অথবা করুনামিশ্রিত আবেগের ব্যাপার হওয়া উচিৎ নয়। দেশপ্রেমের নদী সস্তা আবেগে হঠাৎ হঠাৎ উদ্বেলিত কোন শাখা নদী হওয়া উচিত নয়। দেশপ্রেম আনুষ্ঠানিকতায় পর্যবিসিত কোন পিঠ রক্ষামূলক অনুষঙ্গ হওয়া উচিত নয়। দেশপ্রেম হওয়া উচিত মনের গহনে প্রবাহিত সব সময়ের এক সরব নদী যেটার সরবতা প্রমান করার জন্য জাতীয় পতাকা গায়ে জড়িয়ে দেশপ্রেমিক সাজতে হয় না।‘আত্নসন্মানবোধ’ এবং ‘দেশাত্নবোধ’- মনের মধ্যে এই শব্দ দুটো হওয়া উচিত সমার্থক।

এই ভালোবাসার দুঃখ কে যদি বিশাল একটা বোতলে বন্দি করা যেত তাহলে সম্ভব হলে আমি সেই বিশাল বোতল সামনে রেখে তরুণ প্রজন্মের উদ্যেশ্যে একটা প্রাক্টিক্যাল ক্লাস নিতাম। বোতল দেখিয়ে বলতাম- দেখ দেখ বোতলের ভেতর কি অমিত ভালোবাসা শক্তি ছটফট করছে! অবিশ্বাস্য হলেও সত্য এই শক্তি তোমার আমার ভেতরকার ই অন্তঃশক্তি। মানসিক ভাবে যথেষ্ট উন্নত নই বলে আমরা এই শক্তি কে কাজে লাগিয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারি না। বরং এই শক্তি কাজে লাগিয়ে বিশ্বের বুকে যারা বড় হয়েছে তাদের আধিপত্যের কাছে বার বার মাথা নত করি।



২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

×