বর্তমান বিশ্বে উদারতার ক্ষেত্রে কানাডা তৃতীয় অবস্থানে আছে। দাতব্য খাতে সময় ও অর্থ ব্যয় বিষয়ে ১৫৩ টি দেশের মধ্যে প্রথম বারের মতো পরিচালিত জরিপে এ তথ্য পাওয়া গেছে। তবে উদারতায় শীর্ষ দুটি দেশ হলো অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। অন্যদিকে সর্বশেষ স্থানে আছে মাদাগাসকার।
গত ৮ সেপ্টেম্বর যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য সংস্থা চেরিটিজ এইড ফাউন্ডেশন প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বিশ্বজুড়ে মানুষের মধ্যে বিচিত্র দানশীল মানসিকতার চিত্র ফুটে উঠেছে। যেমন ইথিওপিয়ার মাত্র চার শতাংশ বাসিন্দা দান করে, অন্যদিকে মাল্টায় এ হার ৮৩ শতাংশ। তুর্কমেনিস্তানে ৬১ শতাংশ বাসিন্দা স্বেচ্ছায় শ্রম দেয়। অন্যদিকে কম্বোডিয়ায় এ হার দুই শতাংশ।
জরিপে গড়ে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ৫৬ পয়েন্ট নিয়ে দেশ দু’টির পেছনে আছে কানাডা ও আয়ারল্যান্ড। যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডের পয়েন্ট ৫৫।
বিশ্বের জনবহুল দেশগুলো এ তালিকায় শেষের দিকে স্থান পেয়েছে। তালিকায় ভারতের অবস্থান ১৩৪, রাশিয়ার ১৩৮, চীনের ১৪৭। জরিপে দেখা গেছে, চীনের মাত্র ৪ শতাংশ ও রাশিয়ার ৬ শতাংশ বাসিন্দা অর্থ দান করেন। অন্যদিকে পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ায় প্রতি মাসে শতকরা আট ভাগ নাগরিক অর্থ দান করেন। এছাড়া ৭৬ শতাংশ মানুষ অপরিচিত জনকে সাহায্য করেন, যা অন্য দেশগুলোর তুলনায় বেশি।
জরিপের সময় জানা গেছে, উত্তরদাতাদের ২০ শতাংশ এর আগে স্বেচ্ছাশ্রম দিয়েছেন। ৩০ শতাংশ ব্যয় করেছেন অর্থ এবং ৪৫ শতাংশ অপরিচিত জনকে সহযোগিতা করেছেন।
চ্যারিটিজ এইড ফাউন্ডেশন আমেরিকার সিইও সুসান-স্যাক্সন হ্যারল্ড জানান, তালিকায় নিচের দিকে স্থান পাওয়া অনেক দেশ মার্কিন দর্শনের সুবিধা পেয়ে থাকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


