ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ- ইন্টারনেটের গতি স্বাভাবিক আজ থেকে। চলে সবাই মিল্লা সরকারকে কোলে তুইল্লা নাচি।
১৯ শে মে, ২০১৩ দুপুর ১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একবার এক বিশাল শক্তিশালী ডাকাত দল সর্দারের খায়েশ হলো তারা আর ডাকাতি করবে না। এ কথা শুনে ডাকাত দলের বাকী সদস্যরা তো মহা চিন্তায় পড়ে গেলো। ডাকাতি করবো না? খাবো কী? ডাকাত সর্দার সবাইকে অভয় দিয়ে বললো- এখন থেকে আমরা অপহরণ করবো। যাকে বলে কিডন্যাপ। যেই কথা সেই কাজ। প্ল্যান মোতাবেক স্কুলের মত দেখতে একটি জায়গা থেকে তারা বেশ কয়েকজন ছেলে-মেয়েকে অপহরণ করলো।
অপহরণ করার পর জানা গেলো তারা যে স্কুল থেকে তাদের অপহরণ করেছে সেটা আসলে একটা অনাথ স্কুল। ওখানে যারা লেখাপড়া করে তাদের বাবা-মা কেউ নেই। তাই তারা যে উদ্দেশ্য নিয়ে কাজটা করেছিলো তা' আর সফল হচ্ছে না। তারপর ডাকাত সর্দার চিন্তা করলো তাদের সবাইকে মুক্ত করে দিয়ে প্রথমবারের মত একটা ভালো কাজ তারা করবে। ডাকাতদের মধ্যে কয়েকজন গিয়ে স্কুলে গিয়ে তাদের পৌছে দিয়ে আসলো। বাচ্চাগুলোকে ফিরে পেয়ে সবাই ডাকাত দলকে বাহবা দিতে লাগলো। ধন্যবাদ জানালো। জানালো সাধুবাদ।
এই গল্প পড়ে যারা কিছুই বুঝেননি তারা নিচের অংশ পড়ুন।
সরকার কর্তৃক হঠাত করে ইন্টারনেটের স্পীড নিয়ন্ত্রণের কথা সবাই ইতিমধ্যে জেনে গেছেন। যেটা জানেন না সেটা বলি। সরকার তার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। তার মানে হচ্ছে আজকে থেকে ইন্টারনেটের গতি স্বাভাবিক।
এখন চলেন সবাই সরকারকে বাহবা দেই। ধন্যবাদ জানাই। কৃতজ্ঞতা জানাই। জানাই সাধুবাদ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯
যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!
জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

-
একটি অসমাপ্ত প্রেমের গল্প শীতের সকাল।
রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে...
...বাকিটুকু পড়ুন
আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন