somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবার ইভটিজিং

০২ রা মে, ২০১০ রাত ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইভটিজিং এর প্রতিবাদ করে এক মামুন প্রাণ দিলো। তার রক্তের দাগ না শুকাতেই আবারো ইভটিজিং শিরোণামে।
ইভটিজিং যে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে তার প্রমান প্রথম আলোর এই সংবাদ টি।
ইভটিজিং এর বিরুদ্ধে আখুনি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। নতুবা এরকমের আরো মামুনরা অকালেই ঝড়ে যাবে।

ইভটিজিংয়ের বিচার চাওয়ায় হামলা, আহত ৮

নোয়াখালী অফিস | তারিখ: ০১-০৫-২০১০

নোয়াখালীর সেনবাগে ইভটিজিংয়ের বিচার চাওয়ায় স্কুলছাত্রীর বাড়িতে হামলা চালিয়েছেন বখাটে যুবক ও তাঁর সহযোগীরা। এ ঘটনায় স্কুলছাত্রীর মাসহ পাঁচজন এবং পাল্টা হামলায় বখাটে যুবকসহ তিনজন আহত হয়েছেন। আজ রোববার সকালে উপজেলার কাদরা ইউনিয়নের মগুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন স্কুলছাত্রীর মা ফাতেমা আক্তার (৪৫) ও তাঁদের পরিবারের সদস্য সখিনা বেগম (৪০), আলেয়া বেগম (৩৫), শাহেনা আক্তার (২৪) ও কোহিনুর বেগম (৪৫) এবং বখাটে মো. রুবেল (১৮), তাঁর মা আশুরা বেগম (৪০) ও ছোট বোন রাশেদা বেগম (১২)। এর মধ্যে আলেয়া বেগমকে নোয়াখালী জেনারেল হাসপাতালে এবং অন্যদের সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিত্সাধীন স্কুলছাত্রীর মা ফাতেমা বেগম জানান, তাঁর মেয়ে স্থানীয় এম এ আলী উচ্চবিদ্যালয়ের ভোকেশনাল শাখার নবম শ্রেণীর ছাত্রী রুপাকে পার্শ্ববর্তী বাড়ির ইসমাইল হোসেনের বখাটে ছেলে রুবেল (১৮) স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করতেন। যার পরিপ্রেক্ষিতে তিনি আজ সকাল নয়টার দিকে একই গ্রামের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শাহদাত্ আলী মঞ্জুর বাড়িতে গিয়ে সামাজিকভাবে এর প্রতিকার চান।
এর পর সকাল সাড়ে নয়টার দিকে রুবেল তাঁর সহযোগীদের নিয়ে তাঁদের বাড়িতে এসে তাঁর ও পরিবারের লোকজনের ওপর হামলা চালান।
অন্যদিকে রুবেলের মা আশুরা বেগম জানান, প্রতিপক্ষ তাঁর ছেলের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়। সে অপবাদের প্রতিবাদ করলে তাঁর ছেলে, তিনি ও তাঁর মেয়ে হামলার শিকার হন।
আওয়ামী লীগের নেতা শাহদাত্ আলী মঞ্জু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্কুলছাত্রীর মা তাঁর কাছে রুবেলের বখাটেপনার বিষয়ে জানিয়ে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন।
ঘটনার তদন্তকারী সেনবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নোমান প্রথম আলোকে জানান, রুবেল স্কুলছাত্রী রুপাকে প্রায়ই উত্ত্যক্ত করত বলে স্থানীয় তদন্তে নিশ্চিত হওয়া গেছে এবং আজ সে তাঁর সহযোগীদের নিয়ে ওই স্কুলছাত্রীর বাড়িতে গিয়ে হামলা চালায়।

সূত্রঃ Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×