পৃথিবীর সেরা সুখী
১. হিমালয় জয় করতে পারি নি দুঃখ নেই
তোমার মন তো জয় করতে পেরেছি
সমুদ্রের তলদেশে কখনোই গমন করা হয়ে ওঠে নি আফসোস নেই
তোমার মনের তলদেশে তো বিচরণ করতে পেরেছি
সপ্তাশ্চর্যের হা লং বে কাছ থেকে দেখা হয়ে ওঠে নি
দুঃখ নেই তোমাকে তো দেখেছি
বাংলাদেশের পরিচিত সেই গারো পাহাড়ের চূড়ায়ও কখনো আরোহণ করা হয়ে ওঠে নি
তাতে কী
তোমার মনের চূড়াতে তো ওঠতে পেরেছি
উড়োজাহাজের ডানায় ভর করে কখনো আকাশ জয় করা হয়ে ওঠে নি
তাতে ভ্রুকুটি নেই
কেননা তোমার মনের আকাশে যে উড়তে পেরেছি
মধ্যরাতের স্নিগ্ধ জোছনা কখনোই ছঁয়ে দেখা হয়ে ওঠে নি
তাতে কী
তোমার কোমল চুল তো ছুঁয়ে দিয়েছি
............................................
২. রাজা সুখী রাজ্য পেয়ে শিল্পী শিল্পে রাজনীতিবিদ রাজনীতিতে
আর আমি সুখী তোমার মন পেয়ে
... ... ... ... ... ... ... ... ...
পৃথিবীর সেরা সুখী । — feeling happy.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

