একবিংশ শতাব্দীর শূন্যপুরাণ!
১০ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্ণই বটে! শ্বেতবর্ণ!! মোড়লের দেশে একুরিয়ামের মতো প্রতিহিংসা ক্ষমতার শরীর জুড়ে পূঞ্জীভুত হচ্ছে। ইতিহাসের গোপন ঘর থেকে মনুষ্যত্বের দামে সভ্যতা কেনা! কালের কপোল ছুঁয়ে উত্তর গোলার্ধের দিকে হেঁটে গিয়েছে কিছু মৌলিক জিজ্ঞাসা। শ্বেত চর্মই কী সভ্য হওয়ার মাপাঠি? বিবেকের নিরক্ষরেখা থেকে বিচ্যুতির ঢল নেমেছে, মহাকালের দর্পণে আমরা মনুষ্যত্বহীন আজিব সভ্য!
চিন্তার ঘোলাটে জলে এখানে সন্ধ্যা নামে। মানবতার পিঠ চুয়ে বর্ষার মতো নামে বৈষম্যের ঢল! এ কালের নব্য মানবতাবাদী ঋষি কি জানে প্রশ্নবিদ্ধ সভ্যতার মুখায়ব?
মানুষ আজ ক্ষমতার দাস; ইতিহাসের গায়ে স্বেচ্ছাচারিতার কালিমা লেপন করে আধুনিক সময়-সমুদ্রে গোপন কথন চুইয়ে পড়ে। বর্ণবৈষম্যে বড়ই করুণ হয়ে উঠছে একবিংশ শতাব্দীর শূন্যপুরাণ!
———————–
১০.০৮.২০১৫
পূর্ব শিবগঞ্জ, সিলেট
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ঢাকার লোক, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩১
নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন
মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?
শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন...
...বাকিটুকু পড়ুনআমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন