somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বোরকাওয়ালি সমাচার (সমকালীন গল্প)

১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ছবি : প্রতীকী
সংগ্রহ : ইন্টারনেট


হাসপাতালে যাইবার নিমিত্তে সিএনজির পশ্চাৎ আসনে উঠিয়া বসিলাম। পশ্চাৎ আসনে আমরা অপরিচিত দু’জন। কালক্ষেপণে সুযোগবুঝিয়া উভয়েই ইন্টারনেটে মগ্ন রহিলাম। সিএনজিতে তিনজনের আসন বরাদ্ধ থাকিলেও বাংলাদেশে বিশেষ করিয়া সিলেট অঞ্চলে পাঁচ জনের কম হইলে উহারা ছাড়িতে চাহে না। নিরুপায় হইয়া পরবর্তী প্যাসেনজারের অপেক্ষা করিতে থাকিলাম। আহা! কঠিন কর্তব্যকর্মের প্রাক্কালে প্রহর যেনো আর ফুরাইতে চাহে না।

মিনিট চারেক পরে আনুমানিক প্রায় একশত বিশ কেজি ওজনের এক বোরকা পরা রমণী আসিয়া পশ্চাৎ আসনের খালি জায়গাটি দখল করিয়া ফেলিল। রমণী বসিবার প্রাক্কালে সিএনজিটি একবার প্রকম্পিত হইয়া উঠিলো। আমার ডাইনের ভদ্রলোক মধ্যমপ্রকৃতির মোটা আর বামের জনের তো কথাই নাই! আমি যেনো মাইনকার চিপায় পড়িলাম! মহিলাকে যথেষ্ট পরিমাণ জায়গা দিতে আমাদের দুজনকেই বেশ বেগ পাইতে হইলো। আহা! পশ্চাতের পুরো আসনটি রমণীর একার নিমিত্তে হইলেই বোধকরি ভালো হইতো!

সে যাইহোক। রমণীর সহিত একটি বড়ো ব্যাগ ছিলো। তিনি সুবিধামতো বসিয়া ব্যাগটিকেও আমার এবং মহিলার মধ্যিখানে রাখিবার নিরন্তর চেষ্টা করিতে লাগিলেন। রমণীর ন্যায় ব্যাগটিও নানাবিধ দ্রব্যাদিতে ফুলিয়া উঠিয়াছে। আমি কিছু বলিতে গিয়াও সংকোচে বলিতে পারিলাম। বিপদে পড়িলে নাকি মানুষ বিষ খাইয়াও বিষ হজম করিয়া থাকে!

এমনিতেই রমণীর জায়গা দিতে আমাদিগকে অনেক বেগ পাইতে হইয়াছে তদুপরি মহিলার গর্ভবতী ব্যাগের জায়গা দিতে আমাদের দুজনের অবস্থা আরও শোচনীয় হইয়া উঠিলো! ড্রাইবার লুকিং গ্লাসে একটিবার দেখিয়া কেবল ম্লান হাসিলেন! হয়ত এইরূপ ঘটনা প্রায়শ তাহারা দেখিয়া থাকেন।

ব্যাগটির ভিতর কী একটা শক্তগোছের মতো জিনিস রহিয়াছে। আমার উরুতে লাগিবামাত্রই আমি ঈষৎ উহ! শব্দ করিলাম। সরিয়া বসিবার চেষ্টা করিলাম। তাহাও আর সম্ভব হইলো না। কেননা, পশ্চাতে কিংবা ডান পার্শ্বে আর তিলার্ধ স্থান শূন্য রহে নাই।
সহসা সিএনজি ড্রাইভার হার্ডব্রেক করিলো। নিজেকে সামলাইতে গিয়া আমার বাম হাতের কনুই ব্যাগের ওপর একটু লাগিবামাত্র মহিলা ক্রোধে উদবিগ্ন হইয়া উঠিলো। আহা! মহাভারত যেনো অশুদ্ধ হইয়া উঠিলো। মানুষের ধৈর্যেরও সীমানা থাকে। সে সীমানা অতিক্রম করিলে মানুষ আর স্বাভাবিক থাকিতে পারে না! আমিও পারিলাম।

নিজের চোখমুখ ভয়ানক রকম শক্ত করিয়া বলিতে লাগিলা-আমি হাত খানো রাখতাম? আসমানো রাখতাম নি? অত শুচিবায়ু লইয়া পাবলিক গাড়িত আইলায় খ্যানে? সিএনজি রিজার্ভ নিলানা খ্যানে? আর না অইলে রিকশাত এখলা গেলা না খ্যানে? ইনসাফ বিচার নাই খ্যানে? আফনার লাগি আমরা দুইজন কিলান ঠাসাঠাসি খরি বইছি-তারফরো আফনার অয় না? অত বিবেক ছাড়া খ্যানে?

আমি আরও কিছু বলিতে চাহিলাম। কিন্তু আমার ডান পার্শে বসা ভদ্রলোক আমাকে থামাইয়া বলিলেন-বাদ দেউক্কা ভাই-অউ তো আর আইচচি! সিনজির বহিরের পানে তাকাইয়া শেষ বাক্যটিও তিনি বলিলেন- মাইনশে আইজখাইল ইনসাফবিচার ঘরো রাখিয়া আইন, লগে রাখোইন না!


১৫.০৩.২০১৭
মুনশি আলিম
সিলেট


সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৫৪
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

লিখেছেন জুল ভার্ন, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৫

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন একটি সমীকরণ তৈরি হয়েছ- সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। ৭ আগস্ট স্বাক্ষরিত এই চুক্তিতে একটি সদস্য রাষ্ট্রের ওপর সশস্ত্র হামলাকে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×