somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উপহার—রম্যগল্প

২৪ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মামা রুবজ এ রহমান তখন কবিতা লেখায় গভীরভাবে মগ্ন। এমন সময় কলিংবেল বেজে উঠলো। কবিতা লেখা তখন শেষপর্যায়ে। মামা উঠলেন না। পুনরায় মনোনিবেশ করলেন। আবারও কলিংবেল বেজে উঠলো। এভাবে পঞ্চমবার মামা লেখা অসমাপ্ত রেখেই উঠে গেলেন। দরজা না খুলে কী মনে করে যেনো জানালা খুললেন। জানালা খুলতেই এক ভিক্ষুক মহিলা বিনীতস্বরে বললেন—বাবা, গরিব মানুষ; থোরা সায্য করুখখা। সাধারণত লেখার সময় কেউ বিরক্ত করলে মামা খুবই মনোক্ষুণ্ন হন। কখনো কখনো পাগলা ষাড়ের মতোও ক্ষেপে যান। আজও ক্ষেপে যাওয়ার মতো অবস্থা! কিন্তু কি মনে করে যেনো মামা বিরক্তি চেপে গেলেন। ভদ্রভাবে বললেন-মাইগো, মাফ করুক্কা।

মাফের কথা শুনেই মহিলা তেলেবেগুনে জ্বলে উঠলেন। রাগান্বিতস্বরে বললেন—কিতার লাগি মাফ খরতাম? সায্য দিতায় নায় তো আমার সময় নষ্ট খরলায় খেনে? ইতা বড়োলোকি রইতনায় ...! মামা কি বলবেন তা ভেবে উঠার আগেই মহিলা বিরক্তকণ্ঠে গজরাতে গজরাতে অদৃশ্য হয়ে গেলো। মামা দূরের আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। তারপর অস্পষ্ট স্বরে বললেন—রুবজানা, আইজ তোমারে লইয়া লেখা কবিতাখান শেষ করতে ফারলাম না। বিকালে তোমারে লইয়া নিশ্চয়ই পাখানিত যাইমু। পাখানির অনুভূতি দিয়া কবিতার বাকী অংশ শেষ খরমু।

যেই কথা সেই কাজ। বিকেলবেলা রুবজানাকে নিয়ে মামা জিন্দাবাজার রওয়ানা দিলেন। তাকে সঙ্গ দেওয়া ও কিছু গিফট করাই ছিল মামার মুখ্য উদ্দেশ্য। জিন্দাবাজারের বিখ্যাত জুতারদোকান শহিদ আশরাফ এন্ড সন্স-এ ঢুকলেন। ঠিক ওই মুহূর্তেই ভেতরের সিঁড়িতে দাঁড়ানো ব্যবস্থাপনা পরিচালক এক সেলসম্যানকে উদ্দেশ্য করে বললেন—রুবজানারে ছিঁড়িয়া বস্তায় ভরো। কথাটি শোনামাত্র মামার বান্ধবী রুবজানা ভয়ে জড়োসড়ো হয়ে গেলেন। এরমধ্যে সেলসম্যানও রুবজানার দিকে এগিয়ে আসতে লাগলো। সেলসম্যানকে এগিয়ে আসতে দেখে রুবজানার ভয়েরমাত্রা আরও বেড়ে গেলো। উপায়ন্তর না দেখে জোরে চিৎকার দিয়ে দ্রুত বেরিয়ে গেলেন। বাইরে এসেই দিলেন দৌড়। মামাও তার পেছনে পেছনে দৌড়াতে লাগলেন।

শহিদ আশরাফ ঘটনার মূলরহস্য কিছুই বুঝলেন না। কেবল বাইরের দিকে কিছুক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন। তারপর সেলসম্যানকে বললেন—ওই যে, ‘রুবজানা স’। ওগুলোর বাক্স ছিঁড়ে বস্তায় ভরো।

বি. দ্র. : গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। এই গল্পের সঙ্গে কোনো ব্যক্তির বা চরিত্রের কোনোরূপ সাদৃশ্য মিলে গেল তা কাকতালীয় ঘটনা।

২৪.১১.২০১৭
শিবগঞ্জ, সিলেট
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১২
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

×