কোর্স ফাইনাল!
১০ ই মার্চ, ২০০৯ রাত ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কোর্স ফাইনাল এর আর মাত্র ২০ দিন বাকি। প্রতিদিন ঘুম থেকে উঠে কঠিন প্রতিজ্ঞা করে ফেলি যে আজকে পড়াশোনা শুরু করব। তারপর যা হয়, তা হল অর্ধেক পড়া শেষ হতে না হতেই গা মোড়ায়, হাই উঠে এবং রাত ১০ টা বাজতে না বাজতেই কোলবালিশ জাপটে ধরে ঘুম। ও আচ্ছা, একটা ইনফরমেশন দিয়ে রাখা ভাল। ঘুম থেকে ওঠা হয় দুপুর ১২ টার দিকে।
প্রতিদিন ভালমানুষের মত ডিপার্টমেন্টে যাই গ্রুপ "স্টাডি" করব বলে। যাওয়ার পরে যা হয় তা হল গোল হয়ে বসে আড্ডা দেয়া, মাঝে মাঝে টিটি খেলা আর যারা একটু পড়ার চেষ্টা করে তাদের ডিস্টার্ব করা। আড্ডার বিষয় বস্তু সীমাবদ্ধ থাকে স্পার্টাকাস থেকে সিনগুলারিটি আর মমতাজের গান থেকে ওয়ার্মহোল পর্যন্ত। মাঝে মাঝে তাস পিটা, খামখা একজন আর একজনকে কাল্পণিক ব্যাপার স্যাপার নিয়ে পচানো আর "হুদাই" মারামারি করা।
বাই দ্য ওয়ে, প্রথম ব্লগটা লেখার পর আমার "বন্ধু" রা একত্রিত হয়ে আমাকে পচাইসে। খুব ই হিউমিলিয়েটিং ব্যাপার। তারপর ও আজকে লিখলাম।
খোদা! রক্ষা করো!
আমি পড়তে গেলাম।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন