somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

 সালমান রহমানের দাবি: শেয়ারবাজার বিপর্যয়ে কোনো সম্পৃক্ততা নেই

১৩ ই এপ্রিল, ২০১১ সকাল ১০:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পুঁজিবাজারের সাম্প্রতিক বিপর্যয়ের কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের সূত্র ধরে দেশের গণমাধ্যমে বেক্সিমকো ও তাঁর নাম জড়ানোকে সুনামহানিকর বলে উল্লেখ করেছেন বেক্সিমকো গ্রুপের অন্যতম কর্ণধার সালমান এফ রহমান।
গণসংযোগ প্রতিষ্ঠান ইমপ্যাক্ট পিআরের পাঠানো এক প্রতিবাদপত্রে সালমান এফ রহমান বলেছেন, ‘এ ধরনের প্রচারণায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’ এতে বলা হয়েছে, প্রতিবেদনের প্রাথমিক পর্যালোচনায় দেখা গেছে, পুঁজিবাজার কারসাজি বা সাম্প্রতিক শেয়ারবাজার বিপর্যয়ের সঙ্গে সালমান এফ রহমান বা বেক্সিমকো গ্রুপের কোনো ধরনের সম্পর্ক রয়েছে বলে কোনো সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপিত হয়নি।
এতে আরও বলা হয়েছে, এটা দুর্ভাগ্যজনক যে প্রতিবেদনের কোথাও সালমান এফ রহমান বা বেক্সিমকোকে শেয়ার বিপর্যয়ের জন্য দায়ী করা না হলেও প্রতিবেদনে অপ্রাসঙ্গিকভাবে বেক্সিমকো গ্রুপের কয়েকটি কোম্পানিকে কাল্পনিক অনিয়মের সঙ্গে জড়ানোর চেষ্টা করা হয়েছে, যা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। বাংলাদেশ ও বহির্বিশ্বে সালমান রহমান ও বেক্সিমকোর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অসৎ উদ্দেশ্যেই এটা করা হয়েছে বলে প্রতিবাদপত্রে উল্লেখ করা হয়।
বেক্সিমকো আরও বলছে, ‘এই তদন্ত প্রতিবেদন ইতিমধ্যে বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইনে প্রকাশিত হয়েছে, যা পর্যালোচনা করে আমরা অতি দ্রুত তদন্ত প্রতিবেদনে আমাদেরকে জড়িয়ে প্রকাশিত বক্তব্যের প্রতিটি বিষয়ে ব্যাখ্যা প্রদান করব।’
বেক্সিমকো আরও বলছে, কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অনেকে এই প্রতিবেদনে পাওয়া তথ্যের অপব্যাখ্যা করে বেক্সিমকোকে শেয়ারবাজার অনিয়মের সঙ্গে যুক্ত বলে চিহ্নিত করার অপচেষ্টা চালাচ্ছে, যার একমাত্র উদ্দেশ্য বেক্সিমকোর শীর্ষ কর্তৃপক্ষকে হেয় করা।
এতে দাবি করা হয়, বেক্সিমকোর সব লেনদেন দেশের প্রচলিত আইন ও বিধি মোতাবেক হয়েছে। বিধিবহির্ভূত ও অনৈতিক কোনো লেনদেনের সঙ্গে বেক্সিমকো জড়িত নয়।


আপনিও কি তাই মনে করেন???

সুত্র: লিংক
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×