somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বুদ্ধিজীবি হত্যা নিয়ে একজন ভুক্তভোগির একটি বর্ণনা

২৩ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল্লাহ কায়সারের হত্যাকান্ড নিয়ে পান্না কায়সারের একটি সাক্ষাৎকার প্রকাশ হয়েছিল দিনের শেষে পত্রিকায়।
সাক্ষাৎকারটি তুলে ধরলাম আপনাদের জন্য.......

শহীদুল্লাহ কায়সারের হত্যাকারীকে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেই শনাক্ত করেছিলাম -পান্না কায়সার[/sb]

এখনো চোখের সামনে ভেসে ওঠে ভয়াল সেই ঘটনা। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর রাত। বাসায় ছোট্ট শিশু শমীকে তখন দুধ খাওয়াচ্ছিলাম। বাসায় মুখোশপরা একদল ঘাতকের হানা। হাত টেনে ধরেও স্বামীকে রাখতে পারেনি। বর্তমান জামায়াত নেতা খালেক মজুমদারসহ ঘাতকরা ওকে ধরে নিয়ে যায়। পরে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তাকে আমার স্বামী হত্যাকারী হিসেবে শনাক্ত করেছিলাম। বিচারককে বলেছিলাম, খুনের বদলে খুন। আইনে হত্যাকারীর বিচার হবে না। আমি আমার স্বামীর হত্যাকারীকে নিজের হাতে খুন করতে চেয়েছিলাম- বলেছেন পান্না কায়সার। শুধু বিশেষ দিন বা ঘটনা বলে কথা নয়-শহীদ শহীদুল্লাহ কায়সারকে প্রতিনিয়তই মনে পড়ে। তার স্মৃতি আমার মনের মধ্যে শক্তি সঞ্চার করে। এই শক্তি আমাকে অনেকখানি সামনের দিকে টেনে নিয়ে যায়। ১৪ ডিসেম্বর ও ২৫ মার্চ রাতের সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িত। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর রাত। কায়েৎটুলীর বাড়িতে ছিলাম আমরা। সেদিনও ছিল সবকিছু অন্ধকার। বাড়িতে অনেক মুক্তিযোদ্ধা ও আত্মীয়স্বজন আশ্রয় নিয়েছিলেন। সন্ধ্যায় শহীদুল্লাহ কায়সার ও আমার চাচাশশুর শাহরিয়ার কবিরের বাবা মিলে সোফায় বসে ভয়েস অব আমেরিকা শুনছিলেন। তখন আমি শমীকে দুধ খাওয়াচ্ছিলাম। এমন সময় দরজায় ঠক ঠক শব্দ। আমার দেবর এসে শহীদুল্লাহ কায়সারকে বললো, বড়দা দরজায় শব্দ শোনা যাচ্ছে। দরজা খোলার জন্য বলছে। আমি দরজা খুলতে নিষেধ করতে চেয়েছিলাম। কিন্তু তা আর হয়ে ওঠেনি। শহীদুল্লাহ কায়সার তখন বললো- খুলে দাও। মুক্তিযোদ্ধারা এসেছে। এদিকে ও আমার কাছ থেকে চাবি নিয়ে আলমারি খুললো। বুঝতে পারলাম, মুক্তিযোদ্ধাদের টাকা দেয়ার জন্যই আলমারি খুলেছে। সব অন্ধকার তখন। মোমবাতি নিয়েই ঘরে ও বারান্দায় হাঁটছে। ইতিমধ্যে দরজা খোলা হয়ে গেছে। আমরা নিচ থেকে কোনো শব্দই শুনতে পাচ্ছিলাম না। শহীদুল্লাহ কায়সার বলছিল- কি ব্যাপার কে এলো? কোনো শব্দই তো আর শোনা যাচ্ছে না। তখন ও ভাবলো, কোনো আত্মীয় হয়তো এসেছে। এ কথা বলতে বলতেই নিচতলা থেকে ওরা উপরের দিকে উঠছে। সিঁড়িতে ঠক ঠক শব্দ। উপরে উঠতেই আমাদের বসার ঘর। মোমবাতি জ্বলছিল। ঘরে ঢুকেই ঘাতকরা জিজ্ঞেস করলো, এখানে শহীদুল্লাহ কায়সার কে? ওরা শহীদুল্লাহ কায়সারকে চিনতো না। ঘাতকদের সবাই ছিল মুখোশধারী। তখন সে নিজেই নিজের পরিচয় দিলো। আমি শহীদুল্লাহ কায়সার। সেদিন সে পরিচয় গোপন করেনি। শহীদুল্লাহ কায়সার পরিচয় দেয়ার পরই তার হাত ধরে হেঁচকা একটা টান দিলো। টান দিতেই দুধের শিশু শমীকে আমি ছুড়ে ফেলে দিলাম। ও ছিটকে পড়ে গেলো। দুধের বোতলটাও ছিটকে পড়ে যায়। তখন ওর বয়স দেড় বছরের কম। ঘাতকরা কায়সারকে হাত ধরে নিয়ে যাচ্ছিল। আমি ওর পেছন পেছন আরেকটি হাত ধরে টানছিলাম। কিন্তু তাকে টেনে ধরে রাখতে পারছিলাম না। ওরা যখন বারান্দায় ওকে টান দিয়ে নিয়ে গেলো তখন আমি বারান্দার সুইচটা অন করে দিলাম। বারান্দাটা আলো হয়ে গেলো। পাশের রুমেই আমার ননদ ছিল। গর্ভবতী অবস্থায় পাশের রুম থেকে সে অনেক কষ্টে বারান্দায় আসে। মুখোশ পরা এক ঘাতকের মুখের কাপড় টান দিয়ে খুলে ফেলে সে। চিৎকার করে বলে, আমার বড়দাকে তোরা কোথায় নিয়ে যাচ্ছিস। এই বলে ও বড়দাকে জড়িয়ে ধরে। আমার ননদকে ওরা ছিটকে ফেলে দেয়। আলোতে আমরা ঘাতককে চিনে ফেললাম। ঘাতকরা সময় নষ্ট না করে শহীদুল্লাহ কায়সারকে সিঁড়ি দিয়ে নিচে নিয়ে যায়। তখন ওর হাতে আমার হাত ধরা ছিল। টানতে টানতে একপর্যায়ে ওর হাত থেকে আমার হাতটা ছুটে যায়। চলে যাওয়ার সময় একটা কথাই বললো সে- ‘ভালো থেকো, সন্তানদের আমার মতো করে মানুষ করো’। বিড়বিড় করে আর কি বলছিল বুঝতে পারিনি। ওরা কিছু বলতেও দিচ্ছিল না। তাকে বাসা থেকে বের করার পর আমি ও আমার ননদ অজ্ঞান হয়ে গেলাম। পুরো ঘটনাতেই নিচের তলার লোকদের কোনো সাড়াশব্দ পাচ্ছিলাম না। ঘাতকরা ঘরের ভেতরে ঢুকেই তাদের অস্ত্রের মুখে জিম্মি করে। তাই নিচতলা ছিল একেবারেই নীরব। ১৬ ডিসেম্বর কারফিউ নেই। বিজয়ের আনন্দ আমরা ভোগ করতে পারলাম না। ১৬ ডিসেম্বর আমার দেবর বলে, শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে জেলে যাবে। তখন আমার ধারণা হলো, তাকে আগেও অনেকবার জেলে নেয়া হয়েছে। তাকে হয়তো জেলে আটকে রেখেছে। দেবর জাকারিয়া হাবিব আমাকে জহুর হোসেন চৌধুরীর বাসায় নিয়ে যায়। তিনি আমাকে অনেক কিছু বোঝান। শক্ত হয়ে বাস্তবতাকে মোকাবেলার কথা বলেন। আমার দেবর ও আমি রিকশা নিয়ে যাচ্ছি। রায়েরবাজারে গিয়ে রিকশা থামলো। আমি এর আগে সেখানে যাইনি। সেখানে অসংখ্য মানুষ। দেবরকে বললাম, তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো? সবাই স্বজন হারানোর শোকে কাঁদছে। আমি শক্ত হলাম। আরেকটু সামনে এগুতেই দেখি অসংখ্য লাশ। আমি স্বামীর লাশ শনাক্ত করার চেষ্টা করি। নিজেই একটা একটা করে লাশ উল্টে উল্টে দেখি। কতোগুলো লাশ এভাবে দেখবো আমি! শহীদুল্লাহ কায়সারের লাশ পেলাম না। কাঁদতে কাঁদতে বাসায় ফিরে আসি। ১৮ জানুয়ারি শহীদুল্লাহ কায়সারের ছোট ভাই জহির রায়হান ঢাকায় আসে। জানুয়ারির প্রথম সপ্তাহে একদিন নিচতলায় প্রচণ্ড হৈচৈ শোনা যাচ্ছিল। অনেক লোক জমা। শাহরিয়ার কবির আমাকে নিচে আসার জন্য ডাক দিলো। গিয়ে দেখি, খাবার ঘরে একজন লোকের হাত পেছনে বাঁধা। পা বাঁধা চেয়ারের সঙ্গে। ওকে দেখেই বাঘের মতো তার ওপর ঝাঁপিয়ে পড়ি। এই আমার স্বামীর হত্যাকারী বলে গলা টিপে ধরি। টেনে শার্ট ছিঁড়ে ফেলি। যার মুখোশ খুলে ফেলেছিল আমার ননদ, এই লোকটা ছিলো সে। কিন্তু তার মনে আমি কোনো ভয় দেখিনি। সে এখনো বেঁচে আছে। জামায়াতের প্রভাবশালী রাজনীতিবিদ। ঘাতক খালেক মজুমদারকে থানায় দেই। থানায় ডায়রি করা হয়। ১৯২৭ সালের দিকে শহীদুল্লাহ কায়সার হত্যার বিচার প্রক্রিয়াও শুরু হয়। কোর্টে দাঁড়িয়ে আমি আমার ননদসহ আত্মীয়স্বজন খালেক মজুমদারকে শনাক্ত করলাম। বিচারককে বলছিলাম, আমি ওকে শাস্তি দেবো। আদালতে উত্তেজিত হওয়ায় আমাকে সরিয়ে নেয়া হয়। তারপর শুনলাম তার ১৪ বছর সশ্রম কারাদণ্ড হয়। আসামি আদালতে খুনের কথা স্বীকার করেনি। সে শহীদুল্লাহ কায়সারকে অন্যদের হাতে তুলে দেয়ার কথা বলেছে। হত্যার প্রমাণ না হওয়ায় তার ফাঁসি হয়নি। জেলে বসেও সে আমাদের হুমকি দিয়েছে। রায়ে আমরা খুশি ছিলাম না। কিন্তু বাংলাদেশে একজন মাত্র রাজাকারের শাস্তি হয়েছিল মাত্র। বিচারের নামে প্রহসন হয়েছিল সেদিন।
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:৪০
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা

লিখেছেন নতুন নকিব, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা

ছবি সংগৃহিত এবং এআই দ্বারা সংশোধিত।

কিছু খবর আছে, যা লিখতে গিয়ে কলম থেমে যায়। বুকের ভেতর কী যেন ভেঙে পড়ে,... ...বাকিটুকু পড়ুন

Search Engine এর মতামত

লিখেছেন হুমায়রা হারুন, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:০০

Humaira Haroon is an active Bengali-language writer, photographer, and blogger on Somewhere in blog ("বাঁধ ভাঙার আওয়াজ").
Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৮


স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন অর্ক, ২৫ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:১০



জননেত্রী শেখ হাসিনা সড়কপথে দেশে ফিরলে ইচ্ছা আছে তাঁকে রিসিভ করতে সেখানে যাবার। রাষ্ট্র, প্রশাসন বাধা না দিলে এটা নিঃসন্দেহে বিশ্বে ইতিহাস সৃষ্টি করা একটি ইভেন্ট হতে যাচ্ছে। যে সুবিশাল... ...বাকিটুকু পড়ুন

সমস্যার অতলান্তিক সাগরে হাবুডুবু

লিখেছেন মেহবুবা, ২৫ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৫


সমস্যা আক্রান্ত জীবন। রান্নার গ্যাস সমস্যা, রাস্তায় যানজট সমস্যা, রাখলে টাকা ব্যাংকে সমস্যা, রাতে ঘুমের সমস্যা শব্দ দুষনে -- আর কত বলি! এলাম সামহোয়্যারইন এ জিড়িয়ে নিতে... ...বাকিটুকু পড়ুন

×