নারায়ণগঞ্জের রুপগঞ্জে এই ঘটনা ঘটেছে। ব্যবসায়ী নুরুল হক মোল্লাকে হত্যার অভিযোগে পুলিশ আটক করেছে ছেলে মিলন মোল্লাকে। মিলন মোল্লা পুলিশকে বলেছেন তারা তিনি ভাই। তিনি ফেনসিডিল আসক্ত। তাই বাবা তার উপর প্রচণ্ড ক্ষুদ্ধ ছিলেন। তার মেয়ে হলেও বাবা তাকে দেখতে যায়নি। এ থেকে তার ধারণা হয়, বাবা তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করে অন্য দুই ভাইকে দিয়ে দেবেন।
ফেনসিডিল আসক্ত অন্য বন্ধুরা সম্পত্তি থেকে বঞ্চিত করার আগেই বাবাকে হত্যার জন্য তাকে প্ররোচিত করে। ভুলতার একটি হোটেলে তারা এ হত্যার পরিকল্পনা করেন। ১১ জন অংশ নেয় হত্যাকাণ্ডে। মিলন নিজেই নেতৃত্ব দেন।
পিতৃ হত্যার দায় স্বীকার করে মিলন বলেছে, সেই প্রথম হত্যার উদ্দেশ্যে তার বাবার অণ্ডকোষ চেপে ধরে। তারপর বন্ধুদের সহায়তায় হত্যা করে লাশ গুম করার চেষ্টা করে।
গত রোববার বিকেলে পুলিশ রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় একটি ডোবা থেকে রাইস মিল মালিক নুরুল হক মোল্লার বস্তাবন্দি লাশ উদ্ধার করে। ২০ আগস্ট থেকে নিখোঁজ ছিলেন তিনি। এ ঘটনায় গতকাল তার ছেলে মিলনকে গ্রেপ্তার করা হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




