আজ সকালে একটি পোষ্ট দিয়েছিলাম....
প্রধানমন্ত্রীর ইফতার পার্টিতে বিরোধীদলীয় নেতা আসবেন কিনা?
Click This Link
বিকেলেই পাল্টে গেলো পরিস্থিতি.......
প্রধানমন্ত্রীর আমন্ত্রণে পাল্টা আমন্ত্রণ পাঠালেন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। আজ সকালে প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র সংসদ ভবনে বিরোধী দলীয় নেতার একান্ত সচিব এএসএম সালেহ আহমেদের কাছে হস্তান্তর করেছিলেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার।
বিকালে দলের যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান, দপ্তর সম্পাদক রিজভী আহমেদ ও বিরোধী দলীয় নেতার একান্ত সচিব এএসএম সালেহ আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দলও প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে গিয়ে খালেদা জিয়ার আমন্ত্রণপত্র দিয়ে এসেছে বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান।
বেগম খালেদা জিয়ার ইফতার পার্টিও রাজনীতিবিদদের সম্মানে ।
শনিবার প্রধানমন্ত্রীর ইফতার পার্টি হবে গণভবনে এবং খালেদা জিয়ার ইফতার পার্টি হবে সংসদ ভবনের এমপি হোস্টেল প্রাঙ্গণে ।
বাংলাদেশের রাজনীতির এ দুই শীর্ষ প্রতিদ্বন্দ্বী নেতার মধ্যে দেখা-সাক্ষাতের ঘটনা অতি বিরল। তীব্র রাজনৈতিক বৈরিতা থাকলেও তারা পরস্পরের প্রতি ব্যক্তিগত বিদ্বেষ থাকার কথা প্রকাশ্যে স্বীকার করেন না।
উভয়েই একজন অন্যজনকে দাওয়াত দিলেও সঙ্গত কারণেই নিজের অনুষ্ঠানে অভ্যাগতদের স্বাগত জানাতে উপস্থিত থাকলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীর পক্ষে আরেকজনের দাওয়াত কবুল করা সম্ভব হবে না।
কি বলেন আপনারা?
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০০৯ রাত ৯:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




