somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবারের ঈদ ফ্যাশন বাজার কেমন..................

২৮ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঈদের ফ্যাশন কী হবে, তা আসলে নির্ধারিত হয়ে যায় বছরখানেক আগেই। মাঝখানের সময়জুড়ে চলে প্রস্তুতি, কাপড় বোনা, নকশা আর পোশাক বানানো। ক্রেতার সম্ভাব্য পছন্দ, টেলিভিশনের জনপ্রিয় চরিত্রগুলোর পোশাকের প্রভাব, আন্তর্জাতিক ফ্যাশন ধারা ও কাঁচামালের বাজার : পরিকল্পনা সাজানোর আগে ফ্যাশন হাউসগুলোকে এসব বিষয়ও মাথায় রাখতে হয়।

এবার ঈদের ফ্যাশন ধারায় খুব বেশি পরিবর্তন আসেনি-বলছেন ডিজাইনাররা। দেশি, আরামদায়ক, রুচিসম্মত পোশাকের দিকেই সবার বেশি আগ্রহ। সাম্প্রতিক সময়ে দেশের ফ্যাশনের গতি-প্রকৃতি নিয়ন্ত্রণ করে আসা ফ্যাশন হাউসগুলো তাই এবারো পসরা সাজিয়েছে দেশি মোটিফের দেশি কাপড় দিয়েই। নানা বয়সী মানুষের কথা মাথায় রেখে পোশাকের ধরন, রঙ আর নকশায় রাখা হয়েছে উজ্জ্বল রঙ আর উৎসবের আমেজ।

গত কয়েক বছরে ঈদ হয়েছে শীতকালে। তাই কাপড় আর নকশাটাও ছিল একটু ভারী। রঙ ছিল ঘন। এগিয়ে আসার প্রক্রিয়ায় এবার ঈদ হচ্ছে শরতে- না শীত না গরম। ফলে পোশাকের ধরন ও নকশায় এবার সবচেয়ে বেশি বৈচিত্র্য থাকবে, এমনটাই জানালেন ডিজাইনাররা।

বুটিক হাউজ সাদাকালো-র ব্যবস্থাপনা পরিচালক ও ডিজাইনার তাহসিনা শাহীন বললেন : পোশাকের ঐতিহ্যবাহী ধরণটাই থাকছে এবার। পাঞ্জাবি বা কামিজের দৈর্ঘ্য বেশি লম্বা বা বেশি খাটো হচ্ছে না।

বাংলার মেলার পণ্য সম্প্রসারণ বিভাগের পরিচালক এমদাদ হক বললেন : ছেলেদের ফতুয়ার একচেটিয়া দাপট এবার কিছুটা কমেছে, বেড়েছে আনুষ্ঠানিক শার্টের গ্রহণযোগ্যতা। এ ছাড়া পাঞ্জাবিতে এসেছে জ্যামিতিক নকশার বিন্যাস-বৈচিত্র্য।

ক্রেতার পছন্দ আর ডিজাইনারের ভাবনা : এ দুয়ের সমন্বয়েই বদলাচ্ছে পোশাকের ধারা। বললেন বুটিক হাউস দেশাল-এর কর্ণধার ও ডিজাইনার কনক আদিত্য।

এবার ঈদে দেশি ফ্যাশনে কোথাও কাপড়ের বুনন প্রাধান্য পেয়েছে, কোথাও নকশা। রঙের পরিচালক ও ডিজাইনার বিপ্লব সাহা জানালেন : সব শ্রেণীর ক্রেতার কথা মাথায় রেখেই সাজানো হয় ঈদ আয়োজন।

গত বছরের চেয়ে এবার মেয়েদের শর্ট কামিজ ও সালোয়ারে বৈচিত্র্য এসেছে। কামিজের থ্রি-কোয়ার্টার হাতার ডিজাইন। নিরীক্ষা চলেছে দোপাট্টাতেও। ধুতির ওপর ১০টি আদলে তৈরি হয়েছে সালোয়ার। উৎসবের আমেজ আনতে পোশাকও করা হয়েছে জাঁকালো নকশায়। তবে ঋতুর বিষয়টিও মাথায় রাখার কথা বললেন বুটিক হাউস বিবিয়ানার ব্যবস্থাপনা পরিচালক লিপি খন্দকার।

অন্যদিকে আড়ংয়ের পোশাকের কাপড় ও নকশা এবার কিছুটা বদলেছে। সালোয়ার কামিজে ব্যবহার করা হয়েছে গয়নার নকশা। শরৎ চলছে, তাই হালকা রঙের শাড়িতে আধুনিক, বিমূর্ত ও জ্যামিতিক নকশা করা হয়েছে। ছেলেদের পাঞ্জাবিতে নতুন সংযোজন হয়েছে কার্টুন। আড়ংয়ের উর্ধতন বিপণন ব্যবস্থাপক ফারজানা হালিম হাই জানালেন : পোশাকের পাশাপাশি তাদের গয়নাতেও এসেছে বৈচিত্র্য।

বাঙালির ফ্যাশনের চাহিদা মেটাতে গিয়ে গত এক দশকে বেশ কিছু দেশি পোশাক প্রতিষ্ঠান জনপ্রিয় ব্র্যান্ড হয়ে উঠেছে। দেশের বাইরেও ছড়িয়েছে তাদের সুনাম। প্রতিবারের মতো এবারো ঈদে দেশি পোশাক প্রস্তুতকারকরা একে অন্যের সঙ্গে ক্রেতাদের নজর কাড়তে প্রতিযোগিতা করছে।


অন্যদিকে ঈদে চাই জমকালো পোশাক- এমন প্রবণতা থেকে অনেকেই ঝুঁকছেন বিদেশি পোশাকের দিকে। দাম যদিও বা আকাশছোঁয়া, তারপরও পছন্দের শাড়ি, সালোয়ার-কামিজ কিনতে অভিজাত বিপণি বিতানে ছুটছেন বিত্তবানদের বড় একটি অংশ। যথারীতি বাহারি নাম আর চটকদার ডিজাইনে এবারো ভরে উঠেছে গুলশান, বনানী, বসুন্ধরা সিটি, নিউমার্কেট, মিরপুর রোড, এলিফ্যান্ট রোডের বড় দোকানগুলো। বলিউডের চলচ্চিত্র আর ভারতীয় স্যাটেলাইট টিভি চ্যানেলগুলোর ধারাবাহিকের জনপ্রিয় চরিত্রের নাম যেমন বদলায়, তেমনি বদলায় এসব শাড়ি আর পোশাকের নাম।
ভারতীয় এসব জনপ্রিয় তারকার নামে অনেকেই রীতিমতো সম্মোহিত। ব্যবসায়ীরাও সেই সুযোগটাকেই কাজে লাগান।

তবে আবেগ হোক যাই হোক ভারতীয় ধারাবাহিকের ভক্ত এসব গৃহিণী বা তরুণীদের কাছে জমকালো শাড়ি-কাপড়ের কদর এখনো আছে। দেশি জামদানি বা তাঁতের কাপড়ের চেয়ে দাম কয়েক গুণ বেশি হলেও ঈদ বলে কথা!

মসলিন, জর্জেট. মাজাককালি, সাধনা, খিনুসিল্ক : এমন সব নামের বিদেশি শাড়ির দামই শুরু হয় ৩ থেকে ৫ হাজার টাকায়। কখনো-সখনো সেটা ছাড়িয়ে যায় লাখ টাকাও। এমন একটি শাড়ির দাম দিয়েই হয়তো চলে যায় অনেক পরিবারের পুরো মাসের খরচ।

এর বিপরীত চিত্র

আলো ঝলমলে বিপণি বিতান থেকে ঈদের কেনাকাটা করার সামর্থ্য যাদের নেই, তাদের ভরসা ফুটপাত বা রাস্তার পাশের দোকানগুলো। মধ্যবিত্তদের বড় একটি অংশ ঈদের কেনাকাটা করতে যান বঙ্গবাজার, নিউমার্কেট, গাউসিয়া, গুলিস্তান বা বায়তুল মোকাররম মার্কেটে। দোকানিরা হাজারো পণ্যের পসরা সাজিয়ে বসলেও, রোজার প্রথম সপ্তাহে এসব বাজার এখনো জমে ওঠেনি। বিক্রেতাদের প্রত্যাশা : আগামী সপ্তাহ থেকেই বাজার জমজমাট হয়ে উঠবে।

'মনপুরা', 'জিপসি' : এমন অনেক নাম এখন পোশাকের। তাই নিয়ে দোকানিদের দিনভর হাঁকডাক। বাহারি ডিজাইন আর কাপড়ে বৈচিত্র্য থাকলেও, অভাব শুধু ক্রেতার।
৮টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্নেহময়ী জননীর আশির্বাদপুষ্ট এমন সন্তান হবে কবে

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১২


নিশীথ রাতের নিঝুম প্রহর চারিদিকে ঘুমঘোর
মায়ের চোখে ঘুম যে নেই বুকে ব্যথার লহর
শিয়রে বসে সন্তানের মা হাত বুলিয়ে কয়
ঘুমিয়ে পড়রে সোনা মানিক ভোরের আলো হয়।

শিশু বলে মা গো... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সর্বশেষ যা জানা গেলো

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১৫



আগেই জানা গেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ভারতের প্রশাসনিক ও কূটনৈতিক মহলে বিশেষ তৎপরতা শুরু হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে তাকে দিল্লি থেকে দুয়েক দিনের মধ্যেই ত্রিপুরার... ...বাকিটুকু পড়ুন

কাঠের গল্প: নক্ষত্র, জীবন ও মানুষের বিস্মৃতি ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:০৮



কখনো কি ভেবেছেন, আপনার ঘরের কাঠের টেবিলটি আসলে কী?

প্রতিদিন আমরা এর ওপর বই রাখি, ল্যাপটপে কাজ করি, কখনো চায়ের কাপও রেখে দিই। পুরোনো হলে হয়তো বদলে ফেলি। অথচ একসময়... ...বাকিটুকু পড়ুন

Search Engine এর মতামত

লিখেছেন হুমায়রা হারুন, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:০০

Humaira Haroon is an active Bengali-language writer, photographer, and blogger on Somewhere in blog ("বাঁধ ভাঙার আওয়াজ").
Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৮


স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন

×