somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিরিয়াল কিলার রসু খাঁর.............X((

১১ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চাঁদপুরে রোমহর্ষক নির্যাতনের পর ১১ নারীকে হত্যার কথা স্বীকার করেছে রসু খাঁ নামে এক সিরিয়াল কিলার। একটি চুরির মামলায় গ্রেপ্তার করে ৩ দিনের রিমান্ডে নেওয়ার পর, গতকাল রাতের জিজ্ঞাসাবাদে- শিউরে ওঠার মতো এ তথ্য জানতে পেরেছে চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ।
১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি নেওয়ার জন্য আজ সকালে রসু খাঁ-কে চাঁদপুরের ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের জিজ্ঞাসাবাদে রসু খাঁ জানায় : ১৫ বছর আগে প্রেমে ব্যর্থ হয়ে ১০১ নারীকে হত্যার প্রতিজ্ঞার করেছিল সে। এরপর নানা কৌশলে নারীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে, অভিসারে নিয়ে যাওয়ার কথা বলে তাদের হত্যা করাটা রসু খাঁর নেশায় পরিণত হয়।
প্রচণ্ড প্রতিহিংসা-পরায়ণ এ নেশাদার খুনিকে গত ৭ই অক্টোবর রাতে গাজিপুরের টঙ্গীর নিরাশপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। চাঁদপুরে সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের মদনা গ্রামের আবুল খাঁর ছেলে রসু খাঁ পেশায় কখনও ছিল চোর, কখনও ডাকাত, হকার, রিকশা-চালক কিংবা ভাড়াটে দখলদার। ১৬ বছর আগে সে টঙ্গি এলাকায় বসবাস শুরু করে। এ সময় প্রভাবশালী পরিবারের মেয়ে শারমীনের সঙ্গে পরিচয়। রসু তাকে প্রেমের প্রস্তাব দিলে, শারমীনের পরিবার তাকে ধরে নিয়ে বেদম মারধর করে। এরপর থেকেই নারী হত্যার নেশায় মেতে ওঠে রসু। শপথ নেয় : ১০১টি নারী-হত্যা করে সিলেটে হযরত শাহজালালের মাজারে গিয়ে বাকি জীবন কাটাবে।
১১ বছর আগে গ্রামের বাড়ি ফরিদগঞ্জের লারুয়া গ্রামের মনু নামের এক মেয়েকে বিয়ে করলেও, দৃষ্টি প্রতিবন্ধী হওয়ায় রসু তাকে মেনে নেয়নি। পরে মনুর ছোট বোনকে বিয়ে করে সে টঙ্গিতে বসবাস শুরু করে। বর্তমানে সে ৩ ছেলে ও ১টি মেয়ের জনক।
২০০৭ সালের প্রথম দিকে শ্যালক মান্নানের স্ত্রী রানীকে হত্যার মধ্য দিয়ে রসু খাঁ তার হত্যাযজ্ঞ শুরু করে। এরপর একে একে তার হাতে প্রাণ হারিয়েছে ফরিগঞ্জের ৬ জন, চাঁদপুরের ৪ এবং হাইমচরের ১ নারী। শ্বাসরোধ করে হত্যা করা হতভাগ্য এসব নারীর বয়স ১৭ থেকে ৩৫-এর মধ্যে। হত্যাকাণ্ডে বিভিন্ন সময়ে নানাজনের সহযোগিতা নেওয়ার কথাও স্বীকার করেছে রসু খাঁ। এর ভিত্তিতে টঙ্গি থেকে তার ভাগ্নে জহিরুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়েছে।
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৩৯
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

​যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪১



​যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন

বিপ্লবী...বিপ্লবী...

তোমার তো পায়ে হেঁটে ফেরার কথা কথা ছিলো ইনকিলাবের গর্জনে থরথর করে কাঁপবে... ...বাকিটুকু পড়ুন

জ্বলে শান্ত জলে

লিখেছেন আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩



বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!

'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

জালিম কখনো মুসলিম হয় না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৩

সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৩২



পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ

ভূমিকা ও উৎস:

১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬


একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

একটি ছবি অনেক সময় হাজার শব্দের চেয়ে বেশি কথা বলে। নীল ফুলেল শার্ট পরা এক বয়োবৃদ্ধ মানুষের হাত... ...বাকিটুকু পড়ুন

×