somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

*~*..সিলি স্পাইং..*~* -- ১

২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



(শরৎকাল,বাংলা ১৪০৬ সাল/ দূর্গাপূজার ঠিক এক দিন পুর্বে...)

মুন্নী- আমার খালাতো বোন, থাকতো আমাদের সাথেই... পিঠা-পিঠি... তুই-তুকারি সম্পর্ক...

ও কাজ করতো মতিঝিলের একটা কনসাল্টিং ফার্মে... প্রায়ই অফিস থেকে ফিরে তার বসের লুলামীর গল্প সে বলতো... এটা- ওটা সাজেশন দিতাম... মাঝে মধ্যে ওকে অফিস থেকে সাথে নিয়ে বাসায় ফিরতাম...

সেদিন অফিস থেকে বাসায় আসলো একটু আগে ভাগেই, বেশ খুশী-
"আগামীকাল সকালে সিলেট যেতে হবে- সেমিনার আছে... সাথে যাবে এক নিউজিল্যান্ডার আর বস।"

জিএমজি'র টিকেটও নাকি করা হয়ে গেছে...

এটা শুনে তো বাসার সবার মন খারাপ হয়ে গেল... মেয়ে মানুষ... কখনো একা বাইরে যায়নি... সাথে কোন সাপোর্ট যাচ্ছেনা... বিরাট চিন্তায় পড়লো বাসার মানুষগুলো।

ওকে যতই বলা হচ্ছে, সে শুধু তার ক্যারিয়ার নিয়ে ভাবছে... (আসলে স্বপ্নের জগতে ভাসছে সে)...

কিন্তু আমার মাথায় কাজ করছে অন্যকিছু... B-)

বিকেলে আমি আর ও বের হলাম কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য- নিউমার্কেটে।

পাকা মার্কেটে যখন এটা ওটা দেখছি, হটাৎ পিঠের মধ্যে বিরাট এক কিল পড়লো... মুহুর্তে পিছনে ফিরে দেখি স্কুল লাইফের ফ্রেন্ড দাঁত কেলায়ে হাসতেছে...

কাউন্টার দেয়ার জন্য রেডি হৈছিলাম...যাক বাইচা গেল অল্পের জন্য শ্লা :P... বহুদিন পর দেখা... গাধাটা কিছুক্ষনের মধ্যেই রামছাগলে পরিনত হয়ে মুন্নীর সামনেই আমারে শুধাইলো...

"কি খবর মাম্মা- পরী নিয়া শপিং কর্তে আইছো- ভাল্ল" B-)

কৈলাম- তামশা গেল না তোর... চাকরী করস অথচ এখনো দাড়ি- গোঁফ উঠে নাই... নাহ্... তুই মাকুন্দাই থাইক্কা গেলিরে(সুধীর ভাই)...এইটা হৈলো আমার বইন... :-*

শপিং শেষে চাঁদনী চকের ফ্ল্যামিঙ্গোতে (এখন আর পার্লারটা নাই :( ) বসলাম আইসক্রিম খাওয়ার জন্য...

ভাঁজে ভাঁজে জেনে নিলামঃ

১. কোথায় উঠবি তোরা ~ উত্তর- জানা নাই
২. সকালে কয়টায় ফ্লাইট~ উত্তর- জানা নাই
৩. ফিরবি কবে~ উত্তর- জানা নাই
৪. তোদের সেমিনার কয়টায়~ উত্তর- জানা নাই
৫. কোথায় হবে সেমিনার~ উত্তর- জানা নাই
৬. ফারদার কোন প্ল্যান আছে নাকি~ সেটাও জানা নাই

এত জ্ঞ্যান নিয়া আমার মন্টা তিতা হয়ে গেল... বল্লাম মাথার মধ্যে ইঁচার গু নিয়া কেম্নে চাক্রি করস কৈতে পারস, "আইসক্রিমের বিল দে"... বাংলা পাঁচ মার্কা চেহারা নিয়া আমার পিছন পিছন বের হয়ে আসলো...:((

রাত ৮ টার দিকে এক কাপড়ে ঘড় থেকে বেড়িয়ে পড়লাম... যাওয়ার আগে মুন্নী-কে বললাম, তোর সাথে কালকে দেখা হবে সিলেটে...সো- নো টেনশন!

সে তো অবাক... ক্যামনে কি?

কমলাপুর রেলষ্টেশন থেকে এক সিলটি বন্ধুকে কার্ড ফোনে ফোনদিয়ে জেনে নিলাম... সিলেটের সবচেয়ে ভাল হোটেল কোনটা...

ব্যাস...আপাততঃ আর কিছুর দর্রকার নেই... বিনা চিন্তায় উঠে পড়লাম উপবনে- ১০.০০টায় ছাড়বে...


চলবে...


সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:১২
১৩টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কি আছে কারবার

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৩


ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই... ...বাকিটুকু পড়ুন

সিংহাসনের লড়াই: নেকড়ের জয়ধ্বনি ও ছায়ার বিনাশ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৮



“Game of Thrones: Winter is coming” - এর ছায়া অবলম্বনে।

বাংলার আকাশে এখন নতুন সূর্যের আভা, কিন্তু বাতাসের হিমেল পরশ এখনো যায়নি। 'পদ্মপুর' দুর্গের রাজকীয় কক্ষের একপাশে বিশাল মানচিত্রের দিকে তাকিয়ে... ...বাকিটুকু পড়ুন

৭১ পরবর্তি বাংলাদেশ ( পর্ব ০৮)

লিখেছেন মেহেদী আনোয়ার, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৩


মুক্তিযুদ্ধে ‘ত্রিশ লাখ শহিদ হয়েছে'— এই দাবি বিশ্ববাসী প্রথম জানতে পারে ৩ জানুয়ারি ১৯৭২ সালে সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টির পত্রিকা ‘প্রাভদা'তে প্রকাশিত এক সংবাদ নিবন্ধে। দু'দিন পর চট্টগ্রাম থেকে প্রকাশিত... ...বাকিটুকু পড়ুন

আজ শবে বরাত!!

লিখেছেন রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০



ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

×