সবাই বলে বন্ধু আমি বন্ধু হতে চাই
বন্ধু মানে কি হবে শুধু ভেবে যাই
আমি শুধু আমার এই মনটাকে বুঝাই
কে বন্ধু কি বন্ধু জানতে আমি চাই।
বন্ধু মানে সকাল বেলা একটু ঠান্ডা হাওয়া
হিমেল বাতাস হাতের মুঠোয় পাওয়া,
বন্ধু মানে মেঘলা দুপুর শিশির ভেজা ভোর
বন্ধু মানে আনন্দে হিমেল হাওয়ায় দোল।
বন্ধু মানে বিশাল আকাশ পাহাড় সমান উচু
বন্ধু মানে গভীর সাগর পাওয়া যায়না কিছু,
বন্ধু মানে খোলা হাসি সাথে অভিমান
মনের মাঝে কারো জন্য একটু খানি টান।
সবাই বলে বন্ধু আমি বন্ধু হতে চাই
বন্ধু মানে কি হবে শুধু ভেবে যাই
আমি শুধু আমার এই মনটাকে বুঝাই
কে বন্ধু কি বন্ধু জানতে আমি চাই।
বন্ধু মানে রাতের আকাশ তারায় ঝলমল
বন্ধু মানে অমাবশ্যায় আধার টলমল,
বন্ধু মানে কিছু আশা কিছু কাছে পাওয়া
অজানাতে আধার রাতে হারিয়ে যেতে চাওয়া।
উত্তর আমি পাইনা খুজে বন্ধু কারে কয়
যেমন হোক বন্ধু যেন বন্ধুর মত হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


