somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাওয়ার ন্যাপের একাল সেকাল

২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঢাকা শহরের ট্রাফিক জ্যাম আমার শুধু একটা কারণেই ভালো লাগতোঃ পাওয়ার ন্যাপের জন্য। সারাদিন ক্লাস নিয়ে ক্লান্ত হয়ে, দৌড়াদৌড়ি করে বাসে উঠার পর প্রায় সময়-ই ঘুমে চোখ বন্ধ হয়ে আসতো। হ্যাঁ, গরমের সমস্যা থাকত, ঝাঁকি থাকতো কিন্তু এসব কোন কিছুই পাওয়ার ন্যাপকে আটকাতে পারতো না। মাঝে মাঝে এমন হত যে মাত্রই চোখ লেগে এসেছে আর বাসার কাছেও চলে আসছি; তখন মনে হত আজকে আরেকটু জ্যাম থাকলে কি সমস্যা হত, অন্যসময় তো জ্যাম থাকে।

পাওয়ার ন্যাপের যেমন সুবিধা ছিল, তেমনি অসুবিধাও ছিল। কখনো কখনো পাওয়ার ন্যাপ গভীর ঘুমে পরিণত হতো; ফলাফল স্বরূপ মেরুল এ নামার কথা থাকলেও নামতাম গিয়ে রামপুরা ব্রিজ, রামপুরা কাঁচাবাজার এমনকি আবুল হোটেল এ । কিন্তু এই সমস্যা আমাকে এক বিন্দু টলাতে পারেনি পাওয়ার ন্যাপ থেকে। মাথায় বুদ্ধি আসলো এমন একটা মোবাইল অ্যাপের যেটা গন্তব্যে পৌছার আগে সংকেত দিবে, কিন্তু খুঁজে দেখি ওইরকম অ্যাপ আছে। ডাউনলোড ও করলাম, কিন্তু আফসোস, অ্যাপ হয় অনেক আগে নোটিফিকেশান দেই, নয়তো পরে। ওইদিকে মাঝে মাঝে ছাত্ররা আসতো সফটওয়্যারের আইডিয়া নিতে। নিজের উদাহরন দিয়ে বুঝিয়েও কাউকে দিয়ে বানাতে পারিনি। আইডিয়া কিন্তু খারাপ না; কেও যদি এখনো ডেভেলপ করতে চান, বিস্তারিত বর্ণনার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাকে শুধু অ্যাপ টা দিলেই হবে, আইডিয়া ফ্রি।

এই ছিল ঢাকার জীবন। এখন বলি সিডনিতে কিভাবে চলছে। এখানে আসছি বেশিদিন হয় নাই। এখানে মানুষ সব কিছু ঘড়ি ধরে করে মনে হয়; ট্রেন কখন আসবে সেটা দেখে বাসা থেকে বের হয়, মিটিং করে ঘড়ি দেখে; টয়লেটেও যায় বোধয় ঘড়ি দেখে। আমি অবশ্য এখনো ঘড়ি ধরে চলা শিখি নাই। যখন মন চায় স্টেশানে যাই, ট্রেন আসলে উঠে পরি, কিন্তু সেই দৌড়াদৌড়ি নাই, ক্লান্তি নাই; সেই পাওয়ার ন্যাপও নাই। এটাও একটা সমস্যা; কিভাবে উন্নত পরিবেশে পাওয়ার ন্যাপের ব্যবস্থা করা যায় সেটা নিয়ে গবেষণার দরকার আছে। কেও আগ্রহী থাকলে আমি রিসার্চ প্রপোজাল লিখায় সাহায্য করতে রাজি; আমাকে শুধু পাওয়ার ন্যাপের ফর্মুলাটা দিলেই হবে।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক সিরাজুর রহমানের বিরুদ্ধে মরণোত্তর মামলা করা হোক।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৫

আ ন ম সিরাজুর রহমান (১৯৩৪ – ১ জুন ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক, যিনি দীর্ঘ চৌত্রিশ বছর বিবিসি বাংলা বিভাগে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছিলেন.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৫

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

×