সুখের জীবনে কষ্ট খুঁজি
১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

না নেই। এ জীবনে কষ্ট নেই।
জন্মের পরে, দোলনা চড়ে
কোলে নেবার দরকার নেই ।
তার আবার কষ্ট কিসের?
সাপের আবার ভয় কি বিষের?
সবার মাঝেও যার কেউ নেই
তার কোন কষ্ট নেই।
কষ্ট হচ্ছে অতিমানবীয়
কঠিন ,তরল না বায়বীয়
না আকার না একার
তিনটা শব্দের যৌগিক রুপ
খন্ডিয়ে দেখার কেউ নেই।
তাইতো আজি বলে এই কাজী
এ জীবনে কোন কষ্ট নেই।
হয়তো খাবার জোটেনি তোমার
ন্যায় অন্যায় সব বরারবর
বুকটা যতই হোক ধরফর
কষ্ট কি এত সহজে বাধে ঘর?
বাদ দাও সব নাটকীয়তা
কষ্ট বলতে কিছুই নেই।
রোগে ধরেছে? ওষুধ নেই?
নাকি ওষুধেরও টাকা নেই
আরে তুমি তো যাবেই মরে
কি হবে টাকা নষ্ট করে?
এদিকে যে সবাই না খেয়ে মরে
একটা কমলে সমস্যা নেই।
তার মধ্যে যতই খোঁজো
কোথাও কোন কষ্ট নেই।
ভাব তুমি তোমায় ছেড়ে
যাবে প্রিয়া অন্যের ঘরে
কি করে ধরে রাখবে তারে
আটকে রাখার মুরোদ নেই?
আরে, আবেগ ঢাকো বিবেক দিয়ে
অট্টালিকায় প্রিয়ার বিয়ে
কষ্টের তো সেখানে কোন
প্রবেশাধিকার নেই।
তাইতো তুমি বড়ই সুখী
জীবনে কোন কষ্ট নেই।
কষ্ট? কি সেটা?
চৌদ্দ ক্লাশ পড়েও পাইনি কোথা
যৌবন ,কৈশর না ছেলেবেলাটা
কোথায় খুঁজলে পাবো তার দেখা
বলে দেবার কেউ নেই।
তাইতো এই সুখময় জীবনে
কোথাও কোন কষ্ট নেই।
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা...
...বাকিটুকু পড়ুন
আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের...
...বাকিটুকু পড়ুনবাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন