রাত বাড়বে,
সাথে বাড়বে রাতজাগা প্রাণীর সংখ্যা।
দুঃখগুলোকে কবিতা বানিয়ে শোনাবো হয়তো সঙ্গী কাউকে,
যে কিছুই বুঝবেনা তার,
আমিও কি ছাই বুঝি?
অথচ নক্ষত্র পতনের দিন গুলোতে আমি ছিলাম অজেয়,
ধ্বংসের মুখোমুখি দাঁড়ানো শত্রুদের আকুতিভরা আর্তনাদ করেছি অগ্রাহ্য,
যন্ত্রমানবের উপমা দিয়ে হীন করতে চেয়েছিল আমার প্রতিপক্ষরা,
তবুও অজর ছিলাম আমি ।
নরকের কীটগুলো যা করতে পারেনি,
সামান্য সময় আজ তা করলো আমার।।
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০০৮ ভোর ৪:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


