সেদিন ঘুম থেকে জেগে দেখি
এক নর্দমার পাশে কাটিয়েছি সারা রাত,
আমার সঙ্গী ছিলো আরেক সঙ্গীহীন কুকুর,
কিংবা আমিই তার সঙ্গী ছিলাম সে রাতে ।
নগরসভার পরিচ্ছন্নতাকর্মীদের হাঁকডাকে উঠে বসলাম;
সাথে উঠে বসলো বেওয়ারিশ কুকুরটিও,
তার চোখের ভাষায় যেন বোঝাতে চাইলো আমায়-
নর্দমার পাশে থাকা সব প্রাণীই সমান।।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০০৮ ভোর ৫:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


