নীল আকাশ দেখবো বলে বেরিয়ে এসেছিলাম,
অথচ ভিজে যেতে হলো রক্তবৃষ্টিতে,
অবাক হয়ে তাকিয়ে ছিলো তথাকথিত বন্ধুরা,
ভাবটা, ' এমন বোকাও কি মানুষ হয়?'
ধূর্ত এ পৃথিবীতে হয়ত ভুল করেছি অনেক,
মাশুলও যে কম দিয়েছি-তা নয়,
তবুও প্রতিটি ভুল উৎসাহ দিয়ে গেছে নতুন ভুলের,
আশা, কেউ যদি বোঝে, এর সবটাই ভুল নয়|
কেউ বোঝেনি কিছুই,
কেবল শেষবেলায় লালের বন্যায় ডুবে গিয়ে নিজেই বুঝলাম,
যে সমাজের কোন চরিত্র নেই,
সে সমাজে নাকি চরিত্রহীনরাই চরিত্রবান||
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০০৮ ভোর ৫:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


