দয়া করে আপনি কি নিজেকে একটু ভেঙ্গে দেখবেন?
রসায়নবিদের মতো অণু-পরমাণুতে নয়,
হৃদয়বিদের দৃষ্টি দিয়ে হৃদয়টাকে একটু কষ্ট করে ভেঙ্গে দেখবেন।
একটু দেখুন কতটা ক্লেদ জমেছে তাতে।
ওখানে নাকি ভালবাসা থাকে, সাথে থাকে ঘৃণাও;
ঠিক যেমন একই হৃদয়ে পাশাপাশি থাকে ধমনী-শিরা।
বিধাতার সৃষ্টি বলেই কিনা দূষিত রক্তও বিশুদ্ধ হয়,
একটু দেখুনতো আপনার ঘৃণাগুলো শুদ্ধ হয়ে ভালবাসা হচ্ছে কিনা?
আমি দেখেছি আমারটাতে
ভালবাসাগুলো ঘৃণা হয়ে যাচ্ছে ক্রমশ,
আর আমি তাতে খুব দ্রুত অভ্যস্ত হয়ে পড়ছি ।
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


