somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি অশালৗণ গল্প

০৬ ই মার্চ, ২০০৬ বিকাল ৫:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেদিন উইকএন্ডে আমরা কয়েকজন ড্রয়িংরুমে বসে আছি । কেউ টিভি দেখছি, কেউ বই পড়ছি আর শাহেদ ইন্টারনেট ব্রাউজ করছে । অনেকক্ষণ ধরেই আমাদের আরেক হাউসমেট হাসিন শাহেদকে বলছে কিছুক্ষণের জন্য যাতে ওকে ব্রাউজ করতে দেয়া হয় । শাহেদ আমাদের বাসাতে সবচেয়ে কম ইন্টারনেট ব্যব হার করে ; ইচ্ছা নেই তা নয় কিন্তু ওর কাজের সময়গুলো এত অদ্ভুত যে সাধারণত: উইকএন্ড ছাড়া ওর পক্ষে কম্পিউটারের সামনে বসা হয়না । হাসিনের বারবার তাগাদায় বিরক্ত হয়ে এক পর্যায়ে শাহেদ বলে বসলো , "হাসিন, আরেকবার যদি একই কথা বলো, তাহলে মাউসটা তোমার পশ্চাদ্দেশে . . . . . . দেবো । " বলাই বাহুল্য, শাহেদ পশ্চাদ্দেশ শব্দটির পরিবর্তেবহুল প্রচলিত কিন্তুশ্রুতিমধুর এবং সহজে উচচারণযোগ্য আরেকটি শব্দ ব্যবহার করেছিলো । হাসিনের রেগে যাওয়ার কোনো কারণ ছিলোনা, কারণ কথায় কথায় আমরা আমাদের প্রিয় এবং অপ্রিয় মানুষদের ক্ষেএে এ ধরণের সংলাপ ব্যবহার করি । আমি নিজে একবার আমার এক বন্ধুকে রেগে-মেগে ওর পশ্চাদ্দেশে বসুন্ধরা সিটি .. . . . দেয়ার কথা বলেছিলাম । অশালৗণ কিন্তুঅতি সাধারণ কথা ।

কিন্তু হঠাৎ করে আমাদেরকে পাগলামিতে পেয়ে বসলো । আমরা সবাই একটা গল্প বানানো শুরু করলাম । এই গল্পে হাসিনের পশ্চাদ্দেশে মাউসের পরিবর্তেআসল মাউস অর্থাৎ একটি ইঁদুর ঢুকে গেলো । ইঁদুর দেখে সে ইঁদুরের পেছন পেছন ঢুকে পড়লো একটি বিড়াল । ঠিক সে সময় দূর থেকে একটি ক্ষুধার্ত কুকুর ঘটনাটি দেখে বিড়াল খাওয়ার লোভ সামলাতে না পারে একই জায়গাতে ঢুকে পড়লো । কেউ জানতোনা সে কুকুরকে ধরার জন্য অনুসরণ করছিলো একদল (দক্ষিণ) কোরিয়ান । কুকুর খোলা জায়গা থেকে বদ্ধ জায়গায় ঢুকছে দেখে কোরিয়ান রাও ঢুকে পড়লো । দক্ষিণ কোরিয়ান দের সাথে উত্তর কোরিয়ান দের সমর্্পক খুবই খারাপ । একদল উত্তর কোরিয়ান অনেকদিন ধরেই দক্ষিণ কোরিয়ান দলটিকে চোখে চোখে রাখছিলো । দুর্ভাগ্যবশত: উত্তর কোরিয়ান রা ঐ কুকুর টিকে দেখতে পায়নি ,কাজেই ওরা কিছু একটা সন্দেহ করে যথারৗতি একই জায়গায় . . . . . . । স্যাটেলাইট থেকে উত্তর কোরিয়ান দের এ সন্দেহজনক কার্যকলাপের খবর পেয়ে পেন্টাগনে জরুরৗ অধিবেশন ডাকা হলো আর এতে সবাই মেনে নিতে বাধ্য হলো যে উত্তর কোরিয়ান দের পারমাণবিক কর্মসূচৗর সাথে অবশ্যই এ ঘটনার কোনো যোগাযোগ আছে । যথারৗতি বুশের নির্দেশে একদল চৌকষ মেরিন সেনা পাঠানো হলো শএুদের ধ্বংস করার জন্য । আর যেহেতু পুরো ঘটনা লন্ডনে ঘটছে, কাজেই ইংল্যান্ড তার সবচেয়ে সুযোগ্য এজেন্টদের নিয়োগ করলো এ অভিযানে অংশ নেয়ার জন্য । লাদেনের কিছু একনিষ্ঠ অনুসারৗ গোপণ সূএে এ খবর পেয়ে এক ঢিলে দুই পাখি মারার আশায় অবস্থান নিলো আশেপাশে । তুমুল টেনশান . . . . . . . কিন্তু এ গল্প বানানোর শেষ পর্যায়ে হাসিন খেপে গিয়ে আমাদের পুরো রাতটাই মাটি করে দিলো ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

×