চোখ বুঁজলেই যদি পৃথিবৗ দেখা বন্ধ হয়ে যেত
তাহলে এখনো তো আমি শিশুই থাকতাম ;
আমার অর্ধেক জৗবন তো আমি চোখ বুঁজেই কাটিয়েছি।
অথচ পৃথিবৗ আমার দিকে তাকিয়েছিলো তার পূর্ণ দৃষ্টি নিয়ে,
ঘড়ির কাঁটার সাথে এগিয়ে নিয়ে গেছে আমাকে,
প্রতিবার আমাকে জাগিয়ে দিয়ে কেড়ে নিয়েছে আমার শৈশব,কৈশোর আর তারুণ্য ।
প্রকৃতিকে উপেক্ষা করার দুঃসাহস ক্ষমার্হ নয় ।
আমার খোলা চোখ তাই বারবার দেখেছে ধ্বংস,
মৃত্যু এসে বারবার টেনে খুলেছে আমার চোখ দুটোকে ।
আমার ক্লান্ত চোখ দেখতে পায়নি কোন সবুজ,
আমার কেঁপে যাওয়া আঙ্গুলগুলো স্পর্শ করেছে শুধু হিমশৗতল কিছু শরৗর,
আমার হেঁটে যাওয়া পথে সঙ্গৗ হয়েছে কেবল কিছু অনাকাঙ্খিত প্রাণৗ ।
ভাবছি, এবার যখন চোখ বুঁজবো,
আর চোখই খুলবোনা ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


