ইউএনডিপির অর্থায়নে পরিচালিত প্রধানমন্ত্রীর কার্যালয়স্থ একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম সারা দেশের ইউনিয়ন ভিত্তিক একটি তথ্য সেবা দেওয়ার জন্য ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র (ইউআইএসসি) স্থাপন করছে। এর মূল লক্ষ্য হলো তৃণমূল মানুষের দোরগোড়ায় তথ্যসেবা নিশ্চিত করা। ইতিমধ্যে দেশব্যাপী প্রায় ২০০টি ইউআইএসসি স্থাপন করা হয়েছে এবং এ বছরের মধ্যেই দেশের সবক’টি ইউনিয়নে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র স্থাপনের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
ইউআইএসসি’র প্রক্রিয়াকে আরও বেগবান রাখার জন্য এটুআই ইউআইএসসি উদ্যোক্তা, জেলা সমন্বয়ক, ডিডিএলজি এবং প্রশিক্ষকদের জন্য “ইউআইএসসি ব্লগ” নামে একটি ভার্চুয়াল প্লাটফরম তৈরি করেছে। সারাদেশ থেকেই এসব ইউআইএসসি’র উদ্যোক্তা, জেলা সমন্বয়ক, ডিডিএলজি এবং প্রশিক্ষকগণ এই ব্লগে নিয়মিত লিখছেন, পাঠাচ্ছেন সাফল্য এবং প্রতিবন্ধকতা কথা, ভিডিও, এবং চিত্র।
এই “ইউআইএসসি ব্লগ” থেকে আমরা প্রতি সপ্তাহে একটি ব্লগপোস্ট আপনাদের জন্য প্রকাশ করবো। আমাদের এ সপ্তাহের ইউআইএসসি ব্লগের নির্বাচিত পোস্টটি দিয়েছেন ডা. মো. আব্দুল মান্নান।
নিচে তার লেখা ব্লগ পোস্টটি হুবহু তুলে দেয়া হলো-
উপ সচিব পর্যায়ের ১০ (দশ) জন কর্মকর্তা ই-গভর্নেন্স প্রতিষ্ঠার ক্ষেত্রে কুমিল্লা জেলা প্রশাসন কর্তৃক গৃহীত কার্যক্রম পরিদর্শন করেন।
গতমাসে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপ সচিব পর্যায়ের ১০ (দশ) জন কর্মকর্তা ই-গভর্নেন্স প্রতিষ্ঠার ক্ষেত্রে কুমিল্লা জেলা প্রশাসন কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে সম্যক ধারণা অর্জনের লক্ষে কুমিল্লা পরিদর্শন করেন। প্রশিক্ষণার্থীদের মধ্যে তিনজন ভূতপূর্ব জেলা প্রশাসক এবং একজন সেনাবাহিনীর মেজর পদমর্যাদার কর্মকর্তাও ছিলেন। উচ্চতর প্রশাসন ও উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণরত এ সকল কর্মকর্তাগণকে জেলা প্রশাসক কার্যালয়ের এসএ বারী সম্মেলন কক্ষে Powerpoint Presentation এর মাধ্যমে কুমিল্লা জেলায় ই-গভর্নেন্স প্রতিষ্ঠা সম্পর্কে ধারণা প্রদান করা হয়। এ সময় জেলা প্রশাসক জনাব মোঃ জামাল হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসকগণ এবং অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণার্থী দলটি সরেজমিনে জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন শাখায় ই-গভর্নেন্স বিষয়ক কার্যক্রমের অগ্রগতি এবং সদর দক্ষিণ উপজেলার বেলঘর ইউনিয়ন পরিষদে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র (ইউআইএসসি) কার্যক্রম সম্পর্কে অবহিত হন। প্রশিক্ষণার্থীগণকে ইউআইএসসি বিষয়ে ব্রিফিং দেয়ার সময় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব খোরশেদ আলম, ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, মিডিয়ার সদস্যগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও কৃষকগণ উপস্থিত ছিলেন। আগত কর্মকর্তাগণ ইউআইএসসি কার্যক্রম সম্পর্কে অবহিত হয়ে তাঁদের সন্তুষ্টি প্রকাশ করেন এবং এ কার্যক্রম কীভাবে আরো সুসংহত করা যায় সে সম্পর্কে তাঁদের সুচিন্তিত মতামত ব্যক্ত করেন। ব্রিফিং দেয়ার সময় ব্যাপক জনসমাগম হয়েছিল। ইউআইএসসি বিষয়ে মতবিনিময়কালে উপস্থিত শিক্ষক, ব্যবসায়ী ও কৃষকগণ এই ইউআইএসসি হতে কী কী সেবা পাবেন তা অবহিত হয়ে যার পর নাই আনন্দিত হন। উচ্চতর প্রশাসন ও উন্নয়ন কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাগণ তাঁদের তিনদিনের পরিদর্শন শেষে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) পরিদর্শন প্রতিবেদন দাখিল করেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


