somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তথ্য-প্রযুক্তি খাতে দক্ষিণ এশিয়ার সম্মানজনক পুরস্কার মন্থন অ্যাওয়ার্ড-২০১০ এ চারটি ক্যাটেগরিতে পুরস্কৃত হলো বাংলাদেশ

২১ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সূত্র: http://www.digitalbangladesh.gov.bd



তথ্য প্রযুক্তিখাতে দক্ষিণ এশিয়ার অন্যতম সম্মানজনক পুরস্কার মন্থন অ্যাওয়ার্ড ২০১০'-এ মোট নয়টি পুরষ্কার লাভ করেছে বাংলাদেশ থেকে অংশ নেয়া বিভিন্ন প্রকল্প এবং উদ্যোগ। দক্ষিণ এশিয়ার ৮টি দেশের মধ্যে অনলাইন নির্ভর বিভিন্ন উদ্যোগ নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবার এই প্রতিযোগিতায় মোট ১৫টি বিভাগে ৫০টি প্রকল্প ও উদ্যোগকে পুরষ্কৃত করা হয়। মন্থনের পুরষ্কার প্রদানের বিভাগগুলোর মধ্যে রয়েছে ই-কৃষি ও পশু সম্পদ, ই-বাণিজ্য ও এন্টারপ্রাইজ, ই-সংস্কৃতি ও ঐতিহ্য, ই-শিক্ষা, ই-বিনোদন, ই-পরিবেশ, ই-স্বাস্থ্য, ই-সংবাদ ও মিডিয়া ইত্যাদি।

এসকল বিভিন্ন ক্যাটাগরীতে এবার বাংলাদেশ থেকে প্রায় ৩০টি প্রকল্প চূড়ান্ত বিচারের জন্য মনোনীত হয়। বাংলাদেশ থেকে পুরষ্কার প্রাপ্ত ৯টি প্রকল্প বা উদ্যোগের মধ্যে ৪টি মূল পুরষ্কার, ১টি বিশেষ বিচারক পুরষ্কার এবং ৪টি বিশেষ সম্মাননা পুরষ্কার রয়েছে। বিচারকদের বিশেষ পুরষ্কার প্রাপ্ত ৩টি পুরষ্কারের একটি এবার আসে বাংলাদেশে। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের ডিজিটাল পূর্জি ব্যবস্থানা 'ই-পূর্জি' এই বিশেষ পুরষ্কার লাভ করে।

ডিজিটাল পূর্জি ব্যবস্থাপনা সম্পর্কে আরো জানতে নিচের লিংকগুলিতে ক্লিক করে দেখতে পারেন:
১) ডিজিটাল পূর্জির অতীত, ভবিষ্যৎ: Click This Link

২) সনাতন পূর্জির সাথে ডিজিটাল পূর্জির পার্থক্য: Click This Link

৩) যেভাবে ই-পূর্জি বাস্তবায়িত হলো: Click This Link

৪) সকল চিনিকলে ডিজিটাল পূর্জি ব্যবস্থাপনার যাত্রা শুরু: Click This Link

৫) ই-পূর্জির সাফল্য ও স্বীকৃতি: Click This Link

মূল পুরষ্কারের মধ্যে ই-বাণিজ্য ও উদ্যোগ ক্যটাগরিতে কেয়ার বাংলাদেশের তথ্য-তরী এবং বাংলাদেশ টেলিসেন্টারের মোবাইল এসএমই পুরষ্কার লাভ করে। পাশাপাশি ই-পরিবেশ ক্যাটাগরীতে পুরষ্কার লাভ করে কমপ্রিহেনসিভ ডিজাসটার ম্যানেজমেন্ট প্রোগ্রাম (সিডিএমপি) এর মোবাইলের মাধ্যমে দুর্যোগ পূর্বাভাস প্রকল্প এবং ইয়াং পাওয়ার ইন সোস্যাল অ্যাকশনের (ইপসা) জাহাজভাঙ্গ প্রকল্প। বিশেষ সম্মানার মধ্যে পরিবেশ ব্যবস্থাপনায় ডিজঅ্যাসটার ম্যানেজমেন্ট ইনফরমেশন নেটওয়ার্ক পোর্টাল, স্থানীয় উদ্যোগে বাংলা টেকনোলজি'র বাংলা ক্যালকুলেটর, ডেইজি ডিজিটাল টকিং বুক ও ডিজিটাল টকিং ড্রামা এবং শিক্ষায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাগজবিহীন ভর্তি প্রক্রিয়া ও পুরষ্কার লাভ করে। এই নয়টি পুরষ্কারের পাশাপাশি বাংলাদেশ থেকে অংশ নেয়া অন্যান্য ই-উদ্যোগগুলোও যথেষ্ট প্রশংশিত হয়।

২০০৪ সাল থেকে মন্থন পুরষ্কার চালু রয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আইসিটির ব্যবহার উৎসাহিত করতে এবং তথ্য-প্রযুক্তির ব্যবহারকে প্রাত্যহিক ও সামাজিক উন্নয়নে ব্যবহার করতে যে সকল উদ্যোক্তারা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকেন, সেই সকল উদ্যোগের মধ্য থেকে সর্বাধিক কার্যকরী উদ্যোগগুলোই এখানে পুরষ্কৃত হয়। শুরুতে ভারতের বাইরে এ পুরষ্কার তেমন সাড়া ফেলতে ব্যর্থ হলেও এখন দক্ষিণ এশিয়ার সবগুলো দেশই এখানে উলেস্নখযোগ্য পরিমাণে অংশগ্রহণ করে। এবারের ৭ম আয়োজনে মোট ৪৩৪টি প্রকল্প ও ই-উদ্যোগে অংশ নিয়েছিলো। এর মধ্যে ৭৭টি উদ্যোগ চূড়ান্ত পুরষ্কারের জন্য মনোনীত হয় এবং ৫০টি উদ্যোগ পুরষ্কার পায়।

মন্থন এওয়ার্ড-২০১০ এর পুরস্কারপ্রাপ্ত তালিকা (ইংরেজিতে) দেখতে চাইলে: Click This Link
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ২:৫৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×