somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের বুদ্ধিজীবিদের দেশ চিন্তা

৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আর ১ দিন পর নতুন বছর। বাংলাদেশের বয়স হবে ৪৭ বছর। একটা দেশ জন্ম নেয়ার পর এতগুলো বছরে সুশাসন আসার কথা। যে পরিমাণ প্রাকৃতিক আর মানব সম্পদ আমাদের আছে তাতে আমরা এতদিনে উন্নত দেশ হয়ে যেতে পারতাম। দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া আমাদের সমসাময়িক হলেও তারা উন্নত দেশ হতে ২৫-৩০ বছরের বেশী সময় নেয়নি। একটা দেশ চালাতে গেলে সরকারের পাশাপাশি বুদ্ধিজীবি সমাজেরও অবদান রাখতে হয়। ৪৭ বছর পরও আমাদের বেশীরভাগ বুদ্ধিজীবিদের এখনও দেশ নিয়ে চিন্তা ধারা গুলো নিম্নোক্ত বিষয়গুলোর মধ্যেই ঘুরপাক খাচ্ছে -

* আমরা বাঙালী নাকি বাংলাদেশী
* ৭২-এর সংবিধান-এ ফেরত যাওয়া উচিত
* অসাম্প্রদায়িক বাংলাদেশ (সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে হাস্যকর আবদার) গড়া
* মুক্তিযুদ্ধের চেতনা (কী বলতে চায় পরিস্কার করে না। আর কয়জন মুক্তিযোদ্ধা এই চেতনা চায় তাও হিসাব করে না)
* প্যান্ট কেন টাখনুর উপরে, বোরকা হিজাব বাড়ছে কেন?
* টিপ আর শাড়ী না থাকলে বাঙালী নয়
* বিশ্ববিদ্যালয়ে কেন কথাবার্তায় আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ ব্যবহার বাড়ছে
* তিন ধারার শিক্ষা ব্যবস্থা কেন? (আসল কথা মাদ্রাসা ব্যবস্থা বন্ধ করা। কারণ, বাংলা বন্ধ করা যাবে না আর ইংরেজি বন্ধ করার তো প্রশ্নই আসে না। তো বাকী থাকে মাদ্রাসা শিক্ষা)
* উপজাতিদের অধিকার দেয়া হচ্ছে না। ওখান থেকে আর্মি সরানো হোক। (একই দেশে দুই নিয়ম করা!)

এই গুটি কয়েক বিষয় নিয়েই তাঁরা সভা, সেমিনার, টক শো করে যাচ্ছেন বছরের পর বছর। অথচ দেশ নিয়ে তাঁদের চিন্তা ধারা হওয়া উচিত ছিল নিম্নোক্ত বিষয়গুলোর উপর -

* কেন ধনী গরীবের এত পার্থক্য?
* কেন দুর্নীতিবাজদের শাস্তি হয় না?
* কেন ঘুষ বন্ধ হবে না?
* কেন ডাক্তার রা গ্রামে যাবে না?
* কেন প্রশ্ন ফাঁস রোধ করা যাবে না?
* কেন রাজধানীকে তিল তিল করে শেষ করা হচ্ছে?
* কেন ৩৫ বছর ধরে শেখ হাসিনা, খালেদা জিয়া, এরশাদ, কামাল হোসেন রা একই দলের সভাপতি থাকবেন?
* কেন বিশ্ববিদ্যালয় আর সরকারী চাকুরিতে কোটা সিস্টেম থাকবে?
* কেন এই অনলাইনের যুগে সবাইকে ভর্তি পরীক্ষার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দৌড়াতে হবে (অবশ্য দ্রোনাচার্য যে ২/১ টা ভালো কাজ করেন তার মধ্যে সব বিশ্ববিদ্যালয়ের জন্য একটা পরীক্ষার জন্য চিন্তা করা একটা)?
* কেন বিমান, রেলওয়ে-তে লস হয়?
* কেন প্রভাবশালী মন্ত্রী, এম পি রা দোষ করলে শাস্তি পায় না?
* কেন এই যুগে ছাত্র রাজনীতির মত মাস্তান তৈরি করার একটা ব্যবস্থা এখনো বন্ধ করা হচ্ছে না?

আরো অনেক বিষয় যেগুলো যে কোন সভ্য দেশের উন্নতির জন্য জরুরী। কিন্তু না! আমাদের বুদ্ধিজীবিরা এসব বলবেন না। তাঁদের অনেকে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন আবার অনেকেই বিদায়ের পথে। কিন্তু এই দেশকে নিয়ে তাঁদের চিন্তা ধারা সেই ৪৭ বছর আগের মতই রয়ে গেল।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৫
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানবতা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জাতীয় কবি নজরুলের চিরন্তন আহ্বান

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:০৪

বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×