নাসির হোসেনের কাছে ধরাশায়ী দ্রাবিড়ের ভারত
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সিরিজ জয় দুরস্ত!
নাসির হোসেনের কাছে ধরাশায়ী হল রাহুল দ্রাবিড়ের ভারত৷ শুক্রবার চিন্নাস্বামীতে দ্বিতীয় বেসরকারি ওয়ান ডে-তে বাংলাদেশ ‘এ’ দলের কাছে ৬৫ রানে হারল ভারত ‘এ’৷
তিন ম্যাচের সিরিজে বুধবার প্রথম ম্যাচ জিতে এদিন সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামেন সুরেশ রায়না, উন্মুক্ত চাঁদরা৷
কিন্তু বাংলাদেশি অল-রাউন্ডার নাসির হোসেনের সামনে অসহায় আত্মসমর্পণ করেন ভারতের ছোটরা৷
বাংলাদেশ ‘এ’ দলের ২৫২ রান তাড়া করে ৪২.২ ওভারে ১৮৭ রানে গুটিয়ে যায় ভারত ‘এ’ দলের ইনিংস৷ সর্বোচ্চ ৫৬ রান করেন অধিনায়ক চাঁদ৷ এদিনও রান পেলেন না রায়না৷ ব্যক্তিগত ১৭ রানে প্যাভিলিয়নে ফেরেন সিনিয়র দলের বাঁ-হাতি ব্যাটসম্যান৷
ম্যাচের নায়ক বাংলাদেশি অল-রাউন্ডার হোসেন৷ ১০২ রানের অপরাজিত ইনিংস খেলার পর বল হাতে মাত্র ৩৬ রান খরচ করে ভারতের পাঁচ ব্যাটসম্যানকে প্যাভিলিয়নের রাস্তা দেখান ২৩ বছরের অফ-স্পিনার৷ সিরিজের শেষ তথা নির্ণায়ক ম্যাচ রবিবার৷
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।
নৌকায়...
...বাকিটুকু পড়ুন
তখন বেশ ঠান্ডা পড়ে গেছে। সেপ্টেম্বরের রাত।
বরফ পড়া শুরু হয়নি। মন্ট্রিয়লের রাস্তা জনাকীর্ণ। বাড়ি থেকে বের হলে কো-দ্যেনিশ রাস্তার শেষ প্রান্তে একটা লাইব্রেরি আছে। তার পরে...
...বাকিটুকু পড়ুন
ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।
যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম...
...বাকিটুকু পড়ুন
পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা....
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১

লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত
আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,...
...বাকিটুকু পড়ুন