ধ্বংসযজ্ঞে মাতাল সারা বিশ্ব আজ
নীতি-নৈতিকতা অসাড় ঐ আগ্রাসনের সামনে,
পৃথিবীর প্রান্তরে প্রান্তরে যে রক্তের হোলি খেলা-
তাতে জিতেছে কবে ক্ষত-বিক্ষত মানবতা?
গুহমানব থেকে শুরু করে আজ অব্দি-
সাম্যের সন্ধান মেলে নি;
দারিদ্র্যের সংজ্ঞা জিজ্ঞেস করে দেখো,
ধরার সব ভুখা-নাঙ্গা মানুষগুলোর কাছে একই রকম-
অনাহার-ক্লিষ্ট দেহ নিয়ে চারপাশে শত আয়োজন
বুভুক্ষু নয়নে লেহন করা!
সুউচ্চ অট্টালিকা বিস্ময়-মাখা চোখে দেখে যে পথশিশু,
তার অধিকারের খোঁজ কখন রেখেছে রাষ্ট্র আর তার নায়কেরা?
নিজ মাতৃভূমি কব্জার প্রতিবাদে
মর্টার বুকে নেয় যে টগবগে তরুন,
সে কি জানে তার রক্তের দাম
তেল-গ্যাসের চাইতেও অনেক বেশি নগন্য?
ধর্মের দোহাই দিয়ে আত্মঘাতী হয় যে যুবক,
সে কি জানবে কখনো-
ধর্মের রাজনীতিতে সে এক ক্রীড়নক?
যুগে যুগে কত তন্ত্রের কথা বলে ঐ বুর্জোয়া গোষ্ঠী,
বদলায়নি মেহনতি মানুষের ভাগ্যের চাকা একটুও-
বদলেছে ঐ লুটেরা শাসকের ভোগের মুখোশ,
অভাব রয়ে গেছে গরীবের আস্তিনে;
লিপ্সার দাবানলে পুড়ছে জনগণ,
জ্বলছে মহাদেশ দখলের কৌশলে;
বাজি রেখে বলতে পারি, স্প্লিন্টার-বিদ্ধ অবু্ঝ শিশুটিকে দেখে
অশ্রুসজল হয় ঈশ্বর-ও!
বিধাতা, তারপরও তুমি কিভাবে নীরব চেয়ে রও?
অতি তুচ্ছ হয়েও-
তোমার জন্য আজ সত্যিই বড় করুনা হয়!
আলোচিত ব্লগ
নিয়মের নোটবুক

আজকাল অনুপ্রেরণা পাই না। সফল হতে নাকি জীবনের একটি ন্যারেটিভ দরকার। আমার সেটি নেই। সম্ভবত সান্ত্বনাকে আর সত্য বলে চালাতে পারছি না।
জীবনের কোনো পূর্বনির্ধারিত অর্থ নেই। মস্তিষ্ক স্মৃতি, ভয়, অভাব... ...বাকিটুকু পড়ুন
Take Back Bangladesh/ same Nexus working once again like2004. BNP and JAMAT- 2026 owaoo
২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে ট্রলার থেকে সারবোঝাই ট্রাকের আড়ালে বিপুল পরিমাণ ভারী অস্ত্র খালাস করা হচ্ছিল। এ সময় চোরাকারবারী ও স্থানীয়... ...বাকিটুকু পড়ুন
এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই
ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন
বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন
পূর্ণিমার চাঁদ যেন


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।