অবিশ্বাস্য হলেও সত্য। হয়তো আল্লাহর কুদরতি। কবর খননকালে এক যুগ আগে দাফন করা একজন মহিলার লাশ তার কবরে অক্ষত অবস্থায় পাওয়া গেছে। তাৎনিকভাবে ওই লাশটির পরিচয় উৎঘাটিত না হলেও অনেকেই বলেছেন উক্ত লাশের বয়স আরও বেশী হবে। ৩০ কি ৪০ বছর? ঘটনাটি ঘটেছে শুক্রবার জীবননগর উপজেলার বাঁকা গ্রামে। ঘটনাটি গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
জানা যায়, চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা শহরের বাঁকা আঁশতলাপাড়ার আব্দুল গফুর (৭৫) বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেন। তার দাফনের জন্য শুক্রবার সকালে বাঁকা কবরস্থানে কবর খনন কাজ শুরু করা হয়। কবর খননকালে খননকারী শ্রমিকরা নিচে আরেকটি কবর দেখতে পান। তাৎনিকভাবে তারা কবর খনন কাজ বন্ধ করে দেন।
এসময় তারা দেখতে পান কবরের ভেতরে কাফনে মোড়ানো একজন মহিলার লাশ অক্ষত অবস্থায় রয়েছে। লাশ বিকৃত বলতে কেবলমাত্র বৃদ্ধা মহিলার লাশের দুটি চোখ বসে গেছে এবং মাথা হতে চুল পড়ে গেছে। এছাড়া লাশ এক প্রকার অক্ষতই রয়েছে। মুহুর্তের মধ্যে এ খবর ছড়িয়ে পড়ে গোটা গ্রামে।
লাশটি দেখতে হাজার হাজার মানুষ ভীড় জমাই কবরস্থানে। পরে খননকারীরা আবার কবরটি ঢেকে দেন।
বাঁকা গ্রামের ব্যাবসায়ী মোহাম্মদ পিরু ঘটনার বর্ণনা দিতে গিয়ে জানান, লাশটির পরিচয় তাৎক্ষানিক ভাবে উদঘাটন করা যায়নি। তবে এ কবরের বয়স একযুগ হবে বলে তিনি জানান
এখান থেকে নেয়া

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


