মিশরে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ, পুলিশসহ নিহত ৩
২৬ শে জানুয়ারি, ২০১১ সকাল ৯:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তিউনিসিয়ার বিন আলী বিরোধী আন্দোলনে অনুপ্রানিত হয়ে মিশরে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভে পুলিশসহ ৩ জন নিহত হয়েছে। ফেসবুকে হোসনি মোবারক সরকার বিরোধী প্রচারণায় সাড়া দিয়ে মঙ্গলবার কায়রোর রাস্তায় হাজার হাজার জনতা বিক্ষোভ প্রদর্শন করে।
কায়রোর এপ্রিল সিক্স মুভমেন্ট নামে একটি সংগঠনের ডাকা এই সরকার বিরোধী বিক্ষোভে হোসনি মোবারকের পদত্যাগ ও সকল রাজনৈতিক বন্দিদের মুক্তি চেয়ে শ্লোগান দেয়া হয়। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানো গ্যাস ও জলকামান ব্যবহার করলে জনতা আরো মারমুখী হয়ে উঠে। মিশরের রাষ্ট্রীয় টিভি জানায় বিক্ষোভকারীদের আক্রমণে এ সময় এক পুলিশ সদস্য নিহত হয়। অন্যদিকে সুয়েজে পুলিশের সাথে সংঘর্ষে ২ বিক্ষোভকারী নিহত হয়েছে। রাজধানী কায়রো ছাড়াও সরকার বিরোধী এ বিক্ষোভ আলেকজান্দ্রিয়া, তানতা, মানসুরাসহ বিভিন্ন বড় বড় শহরে ছড়িয়ে পড়েছে। তবে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী গোলোযোগ সৃষ্টিকারীদের প্রতি কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি জানিয়েছেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮

একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে...
...বাকিটুকু পড়ুনধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন...
...বাকিটুকু পড়ুন